Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অলিক ও ষড়যন্ত্রমূলক : নিউইয়র্কে জাতিসংঘের সামনে এবং ব্রুকলীনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: July 10, 2012 | 1:00 AM

লাভলু আনসার, নিউইয়র্ক, এনা : পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তাকে অলিক ও ষড়যন্ত্রমূলক হিসেবে অভিহিত করে ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং  ব্রুকলীনের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে প্রবাসীদের বিক্ষোভ-সমাবেশ হয়। উভয় সমাবেশ থেকে বিশ্বব্যাংকের এহেন মন্তব্য প্রকাশের নেপথ্যে বিএনপি-জামাত জোটসহ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী নয় মহলের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের ঐক্য কামনা করা হয় একাত্তরের চেতনায় এবং প্রধানমন্ত্রীকে অভয় দেয়া হয় যে, পদ্মা সেতু নির্মাণের স্বার্থে প্রবাসীরাও রেমিট্যান্স বাড়িয়ে দেবে। 

 ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে সুগন্ধ্যা রেস্টুরেন্টের সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ‘গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহম্মদ ইউনূসকে প্রচলিত রীতি অনুযায়ী অপসারণের হিংসায় যারা জ্বলছে তাদেরই কাজ এটা। ড. ইউনূস হচ্ছেন বিশ্বব্যাংকের বিশ্বাস্ত দালাল, এজন্যে বাংলাদেশের বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা অপবাদ দেয়া

হয়েছে।’ এ সমাবেশের আয়োজন করে  ব্রুকলীন বরো আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন জিয়াউদ্দিন কানু এবং আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন  ব্রুকলীন বরো আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মফিজুর রহমান, কম্যুনিটি লিডার ও ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল,  ব্রুকলীন বরো আওয়ামী লীগের নেতা ও সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি এন আমিন এবং জাহাঙ্গির আলম, আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নজরুল ইসলাম প্রমুখ। এ সমাবেশ পরিচালনা করেন ইসমত হক খোকন।

গভীর রাত অবধি চলা এ সমাবেশের বক্তারা বিশ্বব্যাংকের আচরণের তীব্র নিন্দা জানান এবং শেখ হাসিনার প্রতি উদ্ত্তা আহবান রাখেন পদ্মা সেতু নির্মাণের প্রকল্প অব্যাহত রাখার জন্যে। বক্তারা সকলেই বলেন যে, এখন থেকে অধিক হারে ডলার রেমিট্যান্স করা হবে। এ সমাবেশ থেকে ১১ জুলাই বুধবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগদানের আহবান জানানো হয়। উল্লেখ্য, বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে বেলা ১২টা থেকে অপরাহ্ন ৪টা পর্যন্ত প্রচন্ড বিক্ষোভ প্রদর্শনের জন্যে কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছে।

সুগন্ধ্যা রেস্টুরেন্টের এ সমাবেশ থেকে  ব্রুকলীন বরো আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে কালক্ষেপন না করার দাবি জানিয়ে বলা হয়, ‘সামাজিক মর্যাদাসম্পন্ন এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তির নেতৃত্বে কমিটি গঠিত না হলে তা কেউই মানবে না।’  ব্রুকলীন বরো কমিটি গঠনের ক্ষেত্রে মোটা অর্থের লেনদেন চলছে বলেও কয়েকজন বক্তা অভিযোগ করেছেন। বক্তারা উল্লেখ করেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান হওয়া সত্বেও কেউ কেউ নগদ-নারায়নের লোভে বিতর্কিত ব্যক্তির নেতৃত্বে এ কমিটি ঘোষণার চেষ্টা করছেন-যা কেউই মানবে না। আরো অভিযোগ করা হয় যে,  ব্রুকলীন বরো কমিটি গঠনের ক্ষেত্রে সভানেত্রী শেখ হাসিনার নাম ভাঙানো হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের জনৈক ব্যক্তির নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এসব অভিযোগ এখন ওপেন-সিক্রেট বলেও বক্তারা উল্লেখ করেন। নারী নির্যাতনের ঘটনায় একাধিকবার জেলে গেছেন এমন কাউকে  ব্রুকলীন বরোর সভাপতি না বানানোর আহবানও জানানো হয় সমাবেশ থেকে। 

অপরদিকে জাতিসংঘের সামনের সমাবেশ অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে। এতে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর এবং পরিচালনা করেন এ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা। তারাও বিশ্বব্যাংকের আচরণের সমালোচনা করেন। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ১১ জুলাই ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিকে ঘিরে আমেরিকাব্যাপী তুমুল আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পেশার লোকজনও জড়ো হবেন সেখানে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV