Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি তরুণ নিহত, প্রবাসীদের মাঝে শোকের ছায়া

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: July 10, 2012 | 12:33 PM

 ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক :  নিউইয়র্কের বাফেলোর গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। গাড়ী চালক বোরহানুর রহমান(২২) এবং অপর গাড়ীর চালক রিচার্ড হিলডেব্যান্ড(৮৭) কে আশংকাজনক অবস্থায় স্থানীয় এ্যারি কাউন্টি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। নিউইয়র্ক সময় সোমবার ভোরে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ এবং বালাগঞ্জের সন্তান এই ৪ তরুণই পরিবারের সাথে মিশিগান স্টেটে বসবাস করে আসছিল। নিহতদের নাম নাজিম খান (২১), রেজওয়ান চৌধুরী (২১)এবং শফিউল আলম (২০)। হতভাগ্য তরুণদের ২জন গাড়ীর পিছনের সিটে এবং ১জন সামনের প্যাসেঞ্জার আসনে বসা ছিলেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, তরুণরা মিশিগানের হ্যামট্রামিক সিটি থেকে নায়াগ্রা জলপ্রপাত দেখতে নিউইয়র্কে এসেছিলেন। ফেরার পথে স্থানীয় সময় সোমবার ভোরে বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে উল্টো দিক থেকে আসা একটি গাড়ীর সাথে তাদের গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংবাদ নিউইয়র্ক এবং মিশিগানে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্টেট পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, কেমন করে ভুল পথে রিচার্ড হিলডেব্যান্ড সাউথ বাউন্ড রুটে নর্থ বাউন্ডে গাড়ী চালাচ্ছিলেন।
স্থাণীয় সময় আজ মঙ্গলবার বিকেলে মিশিগানের হ্যামট্রামিক সিটির নূর মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাদের লাশ দাফন করা হবে।
স্টেট পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা প্রেস বিফিংয়ে জানান, সপ্তাহে ৩ বার কিডনি রোগের ডায়ালিসিসকারী রিচার্ড হিলডেব্যান্ড এসইউভি চালিয়ে নিয়ে ভুল করে নায়াগ্রা থ্রুওয়ে ধরে উঠে গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে নর্থ বাউন্ড রুটে যাচ্ছিলেন। নিয়ম মেনে সাউথ বাউন্ড রুট দিয়ে বাংলাদেশী তরুণরা এগুতে থাকলে হোয়াইট হ্যাভেন রোড এবং বিভার আইল্যান্ড স্টেট পার্ক এক্সিটের কাছে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV