দুবাইতে পরিবেশবান্ধব মসজিদ
ডেস্ক: দুবাইতে এবার পরিবেশবান্ধব মসজিদ নির্মাণ করা হচ্ছে। ২০১৩ সালের মধ্যেই এ মসজিদ চালু করা হচ্ছে। এ মসজিদে বিদ্যুৎ এবং পানি খরচ ১৫ থেকে ১৯ শতাংশ কম হবে বলে খালিজ টাইমস এক রিপোর্টে জানিয়েছে। দুবাইয়ের আওকাফ অ্যান্ড মাইনর্স অ্যাফেয়ার্স ফাউন্ডেশন বলেছে, আড়াই কোটি দিরহাম ব্যয়ে মসজিদটি দেইরার ক্লক টাওয়ারের কাছে আল রওয়াদ গ্রামে নির্মিত হবে। ৪৫০০০ বর্গ ফুট আয়তনের দুবাইয়ের সবচেয়ে বড় এ মসজিদে ৩৫০০ মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারবেন। এ মসজিদে প্রকৃতির সমারোহের সমাবেশ ঘটানো হবে। বিশেষ করে তাপ শোষণ করার জন্য এর ছাদে বাগানের ব্যবস্থা থাকবে। এছাড়া এতে ওজুর সুবিধার্থে গরম পানি করতে সোলার প্যানেলের মতো গ্রীন হাউস প্রযুক্তি ব্যবহার করা হবে। ওজুতে ব্যবহৃত পানি পুনঃপ্রক্রিয়াজাত করণের মাধ্যমে বাগানে পানি দেয়া এবং ওয়াশরুমের কাজে ব্যবহার করা হবে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








