Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

স্তন ক্যান্সারের মাত্র ১০ মিনিটের সহজ অপারেশন

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: July 10, 2012 | 7:02 PM

ডেস্ক: স্তন ক্যান্সারে আক্রান্ত নারীরা বড় ধরনের অপারেশনের হাত থেকে রক্ষা পাবেন। এর জন্য বিজ্ঞানীরা মাত্র ১০ মিনিটের একটি অপারেশন পদ্ধতি আবিষ্কার করেছেন। ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকা এ খবর দিয়ে আরও জানায়, রোগীরা যখন লোকাল এনেস্তেসিয়া বা অঙ্গবিশেষ অবশ অবস্থায় থাকবেন তখন পেন্সিল আকৃতির একটি যন্ত্র টিউমারের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাতে তরল নাইট্রোজেন ঢেলে দেয়া হবে। এর ফলে টিউমারটি একটি গলিত বলের মতো আকৃতি ধারণ করবে এবং তা কয়েক সেকেন্ডের মধ্যে বের করে আনা হবে। ফলে রোগীরা বাড়ি চলে যেতে পারবেন। বর্তমানে এক্ষেত্রে অপারেশনের যে পদ্ধতি আছে তাতে স্তন ক্যান্সারের বিশেষ করে টিউমারের অপারেশনে ৩ ইঞ্চি পরিমাণ ত্বক কাটা হয়। তাতে স্থায়ী একটি দাগ পড়ে। কিন্তু নতুন পদ্ধতিতে স্তনের টিউমার যখন নাইট্রোজেন দিয়ে গলিয়ে ফেলা হবে তখন সেখানকার মৃত কোষগুলোকে শরীরের অন্যান্য অংশ টেনে নিয়ে স্বাভাবিক উপায়ে দেহ থেকে বের করে দেবে। এতে স্তন থাকবে সুগঠিত। এ ধরনের চিকিৎসা করেছেন এমন এক চিকিৎসক বলেছেন, নতুন এ প্রযুক্তিতে অপারেশনের পর রোগীরা বাড়ি চলে যান। তবে তাদের স্তনে কমই দাগ দেখা যায়। এ চিকিৎসা এ বছরের শেষের দিকে শুরু হবে বৃটেনে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ব্রিজপোর্ট হাসপাতালের ডা. অ্যানড্রু কেনলার বলেছেন, একবার কোন রোগী এ চিকিৎসা করালে তিনি স্বীকার করবেন এটা একটি চমৎকার পদ্ধতি। এ পদ্ধতিতে আমরা টিউমারের বায়োপসি করে কয়েক মিনিটের মধ্যেই তার চিকিৎসা দিই। কয়েক দিন পরে আর বোঝাই যায় না কোথায় অপারেশন করা হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV