Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে বিক্ষোভ সফল করতে লসএঞ্জেলেস, ভার্জিনিয়া ও নিউইয়র্কে প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: July 10, 2012 | 7:10 PM

নিউইয়র্ক, এনা : পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে মনে করছে ভার্জিনিয়া আলীগ এবং নিউইয়র্ক মহানগর আলীগ। ৯ জুলাই অপরাহ্নে পৃথক দুটি সমাবেশ থেকে এ অভিযোগ করা হয়েছে। তারা সকলেই ১১ জুলাই বুধবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরের সাথে বিক্ষোভ-কর্মসূচি সফল করার সংকল্প ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের আজগুবি দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্র আলীগ ১১ জুলাই ব্যাংকটির সদর দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের অনুমতি সংগ্রহ করেছে। এ কর্মসূচির সমর্থনে নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, বস্টনে প্রস্তুতি সভা হয়েছে। ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটির শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন থেকেও বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটি অংশ বলে উল্লেখ করা হয়। এ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড· সিদ্দিকুর রহমান, সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন প্রমুখ।

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আর্লিংটনে লী হাইওয়েতে খাবার ঘর রেস্টুরেন্টে। সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি রফিক পারভেজ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জি আই রাসেল। বিশ্বব্যাংকের এহেন আচরণকে সকল রীতিনীতির পরিপন্থি হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, মেট্র ওয়াশিংটন আলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেরিনা চৌধুরী, ভার্জিনিয়া স্টেট আলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ জাকির হুসাইন প্রমুখ। সকল বক্তাই বিশ্বব্যাংকের এ অমানবিক সিদ্ধান্তের মদদদাতা হিসেবে ড· মুহম্মদ ইউনূসের নামোল্লেখ করেন।

এদিকে নিউইয়র্ক মহানগর আ’লীগের সভাপতি কমান্ডার নূরনবী, সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা খোরশেদ খন্দকার এক যুক্ত বিবৃতিতে ১১ জুলাই বিশ্বব্যাংকের এহেন সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তনের আহবান জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV