Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জাতিসংঘে এ্যাকশন এইড এ ফ্যামিলিস ডিমিউনিস কনফারেন্স বাঙ্গালীদের যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: September 16, 2010 | 9:35 PM

 হাকিকুল ইসলাম খোকন: গত ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কস্খ জাতিসংঘ সদর দপ্তরের ৪ নম্বর কনফারেন্স হলে এ্যাকশন এইড এ ফ্যামিলিস ডিমিউনিস আয়োজিত সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক বাঙ্গালী অংশগ্রহন করেন।এসোসিয়েশন ফর সাপোর্ট জাতিসংঘ এনজিও’র অধিনে কেয়ার কুইন-এর প্রেসিডেন্ট বিশিষ্ট নকসীকাঁথা ডিজাইনার ফরিদা ইয়াসমীন-এর নেতৃতে বাংলাদেশ কম্যুনিটির পক্ষ থেকে এই সম্মেলনে উলেস্নখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশগ্রহন করেন।

 

  সম্মেলনে যোগদানকারীদের মাঝে মূলধারার রাজনৈতিক ও বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক এর প্রতিনিধি পদপ্রার্থী গিয়াস আহমদ, ওয়াল্ড হিউম্যান রাইটস্ ডেভোলাপমেন্ট এর প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক সাঈদ, আক্তার হোসেন, শাহাদাৎ হোসেন, নাজমুল আলম শ্যামল, আতাউর রহমান আতা, মো: খালেক, মো: মিয়া, শাহানারা কবির, সোলায়মান আলী, এভিএন-এর আজাদ আহমেদ ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং বাংলাদেশ থেকে নিলুফার ইয়াসমীন নিলা প্রমূখ। এসোসিয়েশন অব সাপোর্ট-এর সভাপতি টিনিন টরি’র পরিচলনায় অনুষ্ঠিত এই সম্মেলনে অতিথিদের মাঝে ইউনিসেফ-এর

  

 সিনিয়র উপদেষ্টা মারিয়া কাষ্টীলিস সহ জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তা বক্তব্য রাখেন। বিকালের সেশনে অনুষ্ঠিত এই কনফারেন্সে মূল বিষয় ছিল মালি। কনফারেন্সে মালির জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ১৯৬০ সালে মালি স্বাধীনতা লাভ করার পর ‘৯০ দশক থেকে সে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে দেশে প্রভূত উন্নয়ন ঘটেছে বলে জাতিসংঘ কর্মকর্তারা তাদের বক্তব্যে উলেস্নখ করেন। এই কনফারেন্সে উলেস্নখযোগ্য সংখ্যক বাংলাদেশের প্রতিনিধি অংশগ্রহন করায় তাদেরকে ধন্যবাদ জানান। কনফারেন্সে যোগদানকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সমন্বয়কারী ফেয়ার কুইন-এর প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমীন এ প্রতিনিধিকে বলেন, বাঙ্গালীদের উচিৎ মূলধারায় ব্যাপকভাবে অংশগ্রহন করা। এতে করে অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সহযোগীতা পাওয়ার কথা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV