বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন
হাকিকুল ইসলাম খোকন : বাপ্স নিউজ : নিউইয়র্ক : ভিত্তিহীন অজুহাতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে গত ৯ জুলাই সোমবার নিউইয়র্কের জ্যাক্সন হাইটসের টক অব দা টাউন রেষ্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় Iসাংবাদিক সম্মেলনে এ বিষয়ের উপর বিস্তারিত ও মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা রতন বড়–য়া ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি শরীফ

সাহাবদ্দিন, যুগ্ম সম্পাদক বিলকিস মোল্লা, দপ্তর সম্পাদক সাইদুর রহমান বেনু, জন-সংযোগ সম্পাদক আব্দুল খালেক ও অন্যতম সদস্য মোঃ টি মোল্লা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর বিশ্ব ব্যাংক কর্তৃক পদ্মা সেতু বাতিলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মানের ঘোষনাকে আমরা স্বাগত জানাই। তিনি আরো বলেন, দেশীয় অর্থায়নে প্রধানমন্ত্রীর ঘোষিত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ৮০ লক্ষ প্রবাসী বাঙ্গালী অতিরিক্ত রেমিটেন্স পাঠিয়ে ও বন্ড ক্রয় করে প্রকল্পে সহায়তা দান করবে।

নর্থ আমেরিকা আওয়ামী লীগ এ বিষয়ে জনমত গঠনে উত্তর আমেরিকা সহ বিশ্বব্যাপী সমন্বিত কর্মসূচী গ্রহন করার কথা উল্লেখ করেন।বহিঃ বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের সুনাম ও অর্জন নষ্ট করার যে দেশী ও বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে তা রোধে নর্থ আমেরিকা আওয়ামী লীগ প্রবাসী সকল বাঙ্গালীদের নিয়ে প্রচারাভিযান পরিচালনা করবে। এ ছাড়া বিদেশে বাংলাদেশের দুতাবাসগুলিকে এ কাজে আরো সক্রিয় ও জোড়ালো ভূমিকা পালনের উপর জোড় দেন। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং নৈশ ভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








