Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন :মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: July 10, 2012 | 7:37 PM

Details

বিশেষ প্রতিনিধি : গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বিনিয়োগ, গণমাধ্যম, সুশাসন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণীতে ও ক্রেতাদের উদ্বিগ্ন হওয়ার মত অনেক ঘটনা রয়েছে। পোশাক শিল্পে কাজের পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, ট্রেড ইউনিয়নের অধিকার নিয়ে মার্কিন ক্রেতারা খুবই উদ্বিগ্ন ও চিন্তিত।

ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে প্রায় এক মাস অবস্থানের পর ঢাকায় ফিরে এসে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন রাষ্ট্রদূত মজীনা। সকালে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মত বিনিময় করেন তিনি। প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও সেমিনার কমিটির আহবায়ক জহিরুল আলম। প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম ও শওকত মাহমুদসহ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। আমেরিকান সেন্টারের প্রেস এন্ড ইনফরমেশন অফিসার কেলি এস ম্যাককার্থি ও হেড অব ইফরমেশন মেরিনা ইয়াসমীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মজীনা জানান, তিনি প্রায় এক মাস যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, কেপিটল হিল, পেন্টাগন, ওরেগন ও নিউইয়র্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। মার্কিন নীতিনির্ধারকদের সবাই এখানকার স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। আশাকরি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সব পক্ষ সমঝোতায় পৌঁছবে। সম্প্রতি উভয়পক্ষ নমনীয় মনোভাব দেখিয়েছে। আমি আশাকরি তারা সংলাপে বসবেন, পথ খুঁজে বের করবেন। যদিও এটা খুব সহজ নয়। এদেশ গণতন্ত্রের, গণতন্ত্রের জন্য। তাই একদিন তারা একমত হবেন। শ্রমিক নেতা আমিনুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কাছে এএফএলসিআইও নামক শ্রমিক কল্যাণ সংস্থা আবেদন করেছে আমিনুলের হত্যার সুরাহা না হলে জিএসপি সুবিধা স্থগিত করতে হবে। এটা বড় উদ্বেগের বিষয়। বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের ভবিষ্যতের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এখন অনেক মার্কিন ক্রেতা ভাবছেন ইমেজ সংকটের কারণে বাংলাদেশের পণ্য কেনার ঝুঁকি তারা নেবে না। উপযুক্ত অবকাঠামোর অভাব, হরতালের মতো পরিস্থিতি, দুর্নীতি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য বড় বাধা। মানবাধিকার লংঘন, র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণমাধ্যম ও সুশীল সমাজের সীমিত সুযোগ যুক্তরাষ্ট্রের কাছে বড় উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, একটি উদার, গণতান্ত্রিক, মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের গুরুত্ব যুক্তরাষ্ট্রের কাছে খুবই বেশি। দু’দেশের সহযোগিতা ও অংশীদারিত্ব মনোভাব দিনে দিনে গভীর হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এজন্যই ঢাকা সফর করে যান। নৌবাহিনী বিষয়ক মন্ত্রীও আসছেন। নিরাপত্তা সহযোগিতা, অংশীদারিত্ব আরো গুরুত্ব পাচ্ছে।

পদ্মা সেতু নিয়ে হতাশা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন চুক্তি বাতিলের ঘটনায় গভীর হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এখনো সময় আছে পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সৃষ্ট মতবিরোধ নিরসন করে অগ্রসর হওয়া সম্ভব। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছবে আশাকরি। বাংলাদেশের জন্য পদ্মা সেতু খুবই জরুরি। পুরো দেশের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল সংযুক্ত হবে। এছাড়া ভৌগলিক গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ এশিয়া তথা ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়া সংযুক্ত হতে পারে পদ্মা সেতুর মাধ্যমে। বাংলাদেশ তথা পুরো অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতির জন্য এই সেতুটি জরুরি।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হোসেন, সহ-সভাপতি বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান ও কাদের গনি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, সদস্য হাসান হাফিজ, একেএম মহসিন, শামসুদ্দীন আহমেদ চারু, ফরিদা ইয়াসমিন, মাঈনুল আলম, নাজমুল আহসান উপস্থিত ছিলেন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV