যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি মিশেল ওবামাকে হত্যার হুমকি!

যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি মিশেল ওবামাকে হত্যার হুমকি দেয়ায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দেশটির গোপন গোয়েন্দা সংস্থা। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রাজধানী ওয়াশিংটনের মোটরসাইকেল বাহিনীর সদস্য। গত বুধবার তিনি মিশেল ওবামাকে হুমকি দেন। ‘ওয়াশিংটন পোস্টে’ ওই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার মুখপাত্র এডউইন ডোনোভান বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা জানি। আমার এর জন্য যথাযথ তদন্তের পদক্ষেপ নিচ্ছি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই কর্মকর্তা মিশেলকে গুলি করার হুমকি দিয়ে তার মোবাইলে তোলা আগ্নেয়াস্ত্রের ছবি দেখিয়ে সেই অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন।
পত্রিকাটি আরো জানিয়েছে, পুলিশ ওই কর্মকর্তাকে প্রশাসনিক দপ্তরে হাজির করে ওই ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার পরিবারকে রক্ষার দায়িত্বে নিয়োজিত গোপন গোয়েন্দা সংস্থাকে অবহিত করে।
তবে এ ব্যাপারে ফাস্টলেডি মিশেল ওবামার কার্যালয় থেকে কোনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। সেই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তা কোথায় ও কখন এই হুমকি দিয়েছেন তা সম্পর্কে জানা যায়নি।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং