বহির্বিশ্বে শেখ হাসিনা সরকারের কোন ইমেজ নেই-নিউইয়র্কে ছাত্রদলের সমাবেশে বক্তারা
নিউইয়র্ক, এনা : নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘সর্বক্ষেত্রে ব্যর্থ শেখ হাসিনা সরকারকে যতদ্রুত ক্ষমতা থেকে বিদায় করা যাবে তত মঙ্গল হবে বাংলাদেশের। কারণ, এ সরকারের হাতে বাংলাদেশের মানুষের জীবন-ইজ্জতের যেমন কোন নিরাপত্তা নেই, তেমনি বহির্বিশ্বেও এ সরকারের কোন ইমেজ নেই। গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র ছাত্রদল আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন এ সংগঠনের সভাপতি আতাউর রহমান আতা এবং অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সহসভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটরী মাজহারুল ইসলাম জনি প্রমুখ। বক্তারা বলেন, ‘বিশ্বব্যাংকের রিপোর্টে সরকারের সর্বগ্রাসী দুর্নীতির তথ্য আন্তর্জাতিক মহলে নগ্নভাবে ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৮৭টি মিডিয়ায় প্রকাশিত হয়েছে ঐ দুর্নীতির যাবতীয় তথ্য। বক্তারা অভিযোগ করেন, ‘দুর্নীতি নির্মূলের অঙ্গিকারে গত নির্বাচনে তারা ভোট নেয়ার পর আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন মহাজোট নেতারা।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং