Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিদেশী নির্ভরতা কমে যাওয়া বাংলাদেশের জন্য সুসংবাদ:জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড.সামাদ

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: July 13, 2012 | 12:16 PM

নিউইয়র্ক  : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক’ আলোচনা সভায় বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুস সামাদ বলেছেন, বিদেশী নির্ভরতা কমে যাওয়া বাংলাদেশের জন্য শুভ সংবাদ। চলতি অর্থ বছরে দেশে জিডিপি’র পরিমাণ ৭ শতাংশে দাঁড়াবে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, দেশে এখন অতীতের যে কোন সময়ের চেয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে  ১২ জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোঃ ফরাস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ। প্রশ্ন উত্তর পর্ব সঞ্চালনা করেন অনুষ্ঠানের সভাপতি ড. এ. কে. আব্দুল মোমেন।

ড. সৈয়দ আব্দুস সামাদ বলেন, ২০১১ সালে বাংলাদেশে রেকর্ড সংখ্যক বিনিয়োগ হয়েছে। বাংলাদেশে শ্রমিকের মজুরি বেড়েছে, বাজারে পণ্য সরবরাহ রয়েছে। স্বাভাবিক বাণিজ্য চলছে। সার্বিক পরিস্থিতি অগ্রগতির মধ্যেও অনেকে হাহাকার করছেন ‘অর্থনীতি ধ্বংস’ হয়ে গেল। এটা দুঃখ বিলাস। এটা পরিহার করতে হবে। আলোচনায় অংশ গ্রহণ করে ড. মোঃ ফরাস উদ্দিন দীর্ঘ বক্তব্যে বাংলাদেশ সরকারের আর্থ-সামাজিক কর্মকান্ড তুলে ধরে বলেন, আমরা অর্থনৈতিক মুক্তি পেয়ে কাঙ্খিত মনজিলে মকসুদে পৌছে যাব। যারা সমালোচনা করেন তারা বস্তুনিষ্ঠ সমালোচনা করলে দেশ উপকৃত হবে।

তিনি বলেন, ২০০৪-২০০৫ সালে শ্রমিকের মজুরি ছিল সাড়ে চার কেজি চাল। আর বর্তমানে শ্রমিকের মজুরি ১০ কেজি চাল। তিনি বলেন, জনবল আমাদের মৌলিক সম্পদ। প্রসঙ্গত তিনি তেল, গ্যাস ও কয়লাসহ স্বর্ণের মত খনিজ সম্পদ থাকার কথা উল্লেখ করে বলেন, শুধু কয়লা উত্তোলন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে ব্যাপক এগিয়ে যেতে পারে। তিনি বলেন, কৃষক এখন সার ডিজেল কীটনাশক পাচ্ছে। ফলে উৎপাদন বাড়ছে। তারা অর্থনীতির প্রাণ। এখন কৃষককে উৎপাদন সহায়ক জিনিস চাইতে গিয়ে আর গুলি খেতে হচ্ছে না। শিক্ষার অগ্রগতি নিয়ে বলেন, বিগত জোট সরকারের আমলে ২৫ হাজার ছাত্র পলিটেকনিকে ভর্তির সুযোগ পেত। বর্তমান সরকারের তিন বছরের মাথায় এই ছাত্র ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার। ড. মো. ফরাস উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও উঠে দাঁড়াচ্ছে।

ড. এ.কে আব্দুল মোমেন সূচনা বক্তব্যে বলেন, অর্থনীতির ১২ টি ইনডেক্সের মধ্যে ৯টিতে বিগত সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে বিশেষ অগ্রগতি হয়েছে। বিশ্বব্যাপী এখন সবাইকে সবক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশে গত ৪০ বছরে যা বিদ্যুত উৎপাদন হয়েছে বর্তমান সরকারের শেখ হাসিনা প্রশাসন তিন বছরে তার সমপরিমান উৎপাদন করেছে। কুইক রেন্টালের সমালোচনা করে অনেকে সেই সাফল্য ম্লান করে দিতে চাচ্ছে। দেশে ব্যাপক কর্মসংস্থান, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষার প্রসার, গ্রামোন্নয়ন ও সাধারণ মানুষের জীবনধারণ মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ আর্থ-সামাজিক উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। আলোচনা সভায় সমাগত দর্শক-শ্রোতা সবাই তথ্যবহুল, তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী আলোচনা অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV