কোরআনের পাতায় অগ্নিসংযোগকারী বরখাস্ত
নিউইয়র্ক থেকে এনাঃ ৯/১১ এর নবম বার্ষিকীর দিন গ্রাউন্ড জিরোর সন্নিকটে মসজিদ নির্মাণের বিরোধীদের সমাবেশে পবিত্র কোরআনের পাতা ছিড়ে তাতে অগ্নিসংযোগকারী ডেরেক ফেন্টনকে নিউজার্সী টার্নপাইকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, নিউজার্সী টার্নপাইক কর্মচারি হিসেবে ডেরেক ফেন্টন ঐ ধরনের অপকর্ম করতে পারেন না। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে ১৩ সেপ্টেম্বর তাকে শনাক্ত করা হয়। কেননা কোন পত্রিকা অথবা মিডিয়াতেই তার নাম উল্লেখ করা হয়নি। কোরআনের পাতায় অগ্নিসংযোগের পরই দায়িত্বরত পুলিশ তাকে সেখান থেকে পুলিশ স্টেশনে নেয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়। সে সময় ফেন্টন দাবি করেছিলেন যে, আমেরিকায় পতাকা পোড়ানো যদি অপরাধ না হয় তাহলে আমি কোরআন পোড়ালে অপরাধ হবে কেন? ফেন্টন ১১ বছর ধরে নিউজার্সী টার্নপাইকে এ্যাসিস্ট্যান্ট ট্রেন কনসিস্ট কোঅর্ডিনেটর হিসেবে চাকরি করছিলেন। তিনি কোরআনে অগ্নিসংযোগের মাধ্যমে নিউজার্সী ট্র্যাঞ্জিট অথরিটির কোড অব এ্যাথিক্স লংঘন করেছেন বলে বরখাস্তের নির্দেশে উল্লেখ করা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি