Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চোখের ইশারায় চালানো যাবে কম্পিউটার!

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: July 13, 2012 | 5:01 PM

শারীরিক প্রতিবন্ধীরা এখন থেকে কেবল চোখের সাহায্যে কম্পিউটার চালাতে পারবে। তাদের জন্য প্রকৌশলীরা বিশেষ ধরনের একটি যন্ত্র তৈরি করেছেন। শুক্রবার জানানো হয়, ক্যামেরার মতো ওই  যন্ত্রের দাম পড়বে ৩০ মার্কিন ডলারেরও কম। চশমার সঙ্গে ব্যবহারেরর জন্য তৈরি ওই যন্ত্রে ব্যবহূত হয়েছে বহুল প্রচলিত ভিডিও গেমের বিভিন্ন যন্ত্রাংশ। যুক্তরাজ্যের লন্ডন ইমপেরিয়াল কলেজের প্রকৌশলীরা জানান, ওই যন্ত্রে সংযুক্ত রয়েছে ভিডিও গেমের এক জোড়া ক্যামেরা। এ যন্ত্র ব্যবহারের মাধ্যমে মানুষের চোখের নড়াচড়া থেকে নির্দেশ নিতে পারবে কম্পিউটার। তারবিহীন প্রযুক্তি বা ওয়াইফাই অথবা ইউএসবির সাহায্যে ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হবে। কম্পিউটার মাউসের মতো পর্দার ওপর এভাবেই একটি নির্দেশক (কার্সর) নিয়ন্ত্রণ করা যাবে। নিউরাল ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত সাময়িকীতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষক আলদো ফয়সাল ওই প্রতিবেদনে লিখেছেন, ‘আমরা দুটি জিনিস অর্জন করেছি: দৃষ্টির গতিপথ নির্ণয়কারী একটি থ্রিডি পদ্ধতি আমরা তৈরি করতে সমর্থন হয়েছি। বাণিজ্যিক অন্যান্য পদ্ধতির চেয়ে এটি বহুগুণ সস্তা। নতুন ধরনের এই যন্ত্রটি মানুষের জন্য সহায়ক হবে।’ এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV