লন্ডনে প্রাথমিক স্কুলের শিশুদের যৌনশিক্ষার চলচ্চিত্র বিক্রি বন্ধ

ব্রিটেনের শিক্ষা মন্ত্রণালয়ের আপত্তির পর প্রাথমিক স্কুলের শিশুদের যৌনশিক্ষার জন্য চ্যানেল ফোরের তৈরি একটি চলচ্চিত্রের বাজারজাত বন্ধ করে দিয়েছে প্রযোজক প্রতিষ্ঠানটি। ‘ডেইলি মেইল’-এর অনলাইনে প্রকাশিত এক খবরে আজ রোববার বলা হয়েছে, মন্ত্রী নিক গিব চলচ্চিত্রটি থেকে আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। তিনি পুরো ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন। প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্রটি নিয়ে অভিভাবকেরা ভীষণ আপত্তি তুললে নিক গিব রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির কর্মকর্তাদের তলব করেন এবং ‘লিভিং এবং গ্রোয়িং’ শিরোনামের চলচ্চিত্রটি থেকে খোলামেলা দৃশ্য সরিয়ে ফেলার আহ্বান জানান। অভিভাবকেরা এবং কয়েকজন পার্লামেন্ট সদস্য দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে চলচ্চিত্রটির কয়েকটি অংশ ‘নীল ছবি’। চলচ্চিত্রটির একটি অংশে পাঁচ বছর বয়সী শিশুদের একজন উদাম পুরুষ ও নারীকে দেখিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশের নাম বলার আহ্বান জানানো হয়। আট বছর বয়সী শিশুদের জন্য তৈরি চলচ্চিত্রটির আরেক অংশে দেখানো হয়, দুজন নারী-পুরুষ যৌনকর্মের আগে পালক হাতে একে অপরকে ছোঁয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে। যদিও চলচ্চিত্রটি প্রদর্শনের আগে স্কুলের পরিচালকদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার কথা, কিন্তু অভিভাবকেরা অভিযোগ করেছেন, চলচ্চিত্রটি সম্পর্কে তাঁরা খুব বেশি জানেন না। লন্ডনের একটি স্কুলে চলচ্চিত্রটি দেখানোর প্রস্তুতি নেওয়া হলে এক-তৃতীয়াংশ অভিভাবক তাঁদের শিশুদের সেটা দেখাতে আপত্তি জানান। চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে তাঁরা ইংরেজিতে ‘কম বয়সের জন্য খুব বেশি’ লেখা টি-শার্ট পরে অন্য অভিভাবকদের কাছে প্রচারপত্র বিতরণ করেন। নিক গিব বলেন, ‘প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য নির্মিত এমন চলচ্চিত্র দেখে অভিভাবকেরা দুঃখ পেতে পারেন। কিন্তু অবাক করার বিষয় হলো, শিক্ষা পরিষদ এটার অনুমতি দিয়েছে।’ চ্যানেল ফোরের একজন মুখপাত্র বলেন, ‘লিভিং অ্যান্ড গ্রোয়িং ছবিটির ডিভিডি বাজারজাত করার অনুমতি ছিল এস্প্রেসো গ্রুপের, কিন্তু মন্ত্রণালয়ের ঘোষণায় পরে তারা চলচ্চিত্রটির বিক্রি বন্ধ করে দিয়েছে।’ শিক্ষার্থীদের যৌনশিক্ষা দেন এমন শিক্ষকদের পরিষদ পার্সোনাল সোশ্যাল হেলথ অ্যান্ড ইকোনমিক এডুকেশন (পিএসএইচই) স্কুল মন্ত্রণালয়ের নির্দেশকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছে। পরিষদ বলছে, রাজনীতিবিদ, অভিভাবক ও ডানপন্থী ধর্মীয় সংগঠনগুলোর ক্ষুদ্র অথচ প্রভাবশালী চক্রের চাপে পড়ে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests