Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংকের পক্ষে নতুন করে পদ্মা সেতুতে বিনিয়োগ চুক্তি অসম্ভব: কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: July 15, 2012 | 12:20 PM

Details

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, বাংলাদেশ চাইলে পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক নতুন আলোচনা শুরু করতে পারে। তবে এখন এই প্রকল্পের জন্যে বিশ্বব্যাংকের পক্ষে নতুন করে বিনিয়োগ চুক্তি করা অসম্ভব। আজ রবিবার ওয়াশিংটনে বেসরকারি বাংলাদেশি টিভি চ্যানেল এটিএন বাংলাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি আরও বলেছেন, যে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক এই ঋণ চুক্তি বাতিল করেছে তার প্রমাণ বাংলাদেশ সরকারকে দেয়া হয়েছে, তা প্রকাশ করা না করা সরকারের দায়িত্ব।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংক এখন পর্যন্ত কোন টাকা দেয়নি, তাহলে দুর্নীতি হলো কোথায় – এ প্রশ্নের জবাব এড়িয়ে যান বিশ্ব্যাংক কর্মকর্তা।

তিনি জানান, দুর্নীতির যে প্রমাণের কথা বলা হচ্ছে তা দেখাতে তারা বাধ্য নন। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দায়িত্ব নেয়ার পরপরই জানিয়েছিলেন, বিদায়ী প্রেসিডেন্টের সিদ্ধান্তের কোন রদবদল করবেন না এ কথা স্মরণ করিয়ে দিয়ে এ্যালেন গোল্ডস্টেইন জানান, কোন চাপ বা প্রভাবে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেনি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এরকমটি হলে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। গত ১১ জুলাই ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ ও অবস্থানের পরপরই বিশ্বব্যাংক তরফে গণমাধ্যমে এ বক্তব্য দেয়া হলো।

উল্লেখ্য, ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন জরুরি তলব পেয়ে ওয়াশিংটনে অবস্থিত প্রধান কার্যালয়ে গেছেন। আপাতত তিনি ঢাকায় ফিরছেন না বলে জানা গেছে।

এদিকে ঢাকায় দাতাদের সূত্রে বলা হয়েছে, বিশ্বব্যাংকের তরফে বাংলাদেশ সরকারকে দুর্নীতির যে সব তথ্য প্রমাণ দেয়া হয়েছে তা এখন ইচ্ছে করলে বাংলাদেশ সরকার প্রকাশ করতে পারে। চুক্তি বাতিল হওয়ার পর এখন এসব তথ্য প্রমাণ ইতিহাসের অংশ হয়ে গেছে।

বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার বিনিয়োগের জন্যে গত বছর এপ্রিলে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল। এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার বা সমপরিমান ২০ হাজার ৫০৭ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক সবোর্চ্চ ১৫০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ১২০ কোটি ডলার  ঋণের জন্যে চুক্তি সাক্ষরিত হয়। প্রয়োজনে আরও ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক এমনটাই কথা ছিল।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ