মার্কিন পপ গায়িকা ম্যাডোনার বিরুদ্ধে মানহানির মামলা

ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট মার্কিন পপ গায়িকা ম্যাডোনার বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছে। দলটির অভিযোগ, ম্যাডোনা তাঁর প্যারিস সংগীতানুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের পটভূমিতে দলটির নেতা মেরিন লা পেনের একটি ছবি দেখান, যেটিতে মেরিনের কপালে নািস স্বস্তিকার চিহ্ন আঁকা ছিল। ন্যাশনাল ফ্রন্টের সহসভাপতি ফ্লোরিয়ান ফিলিপ্পট বিবিসিকে আজ রোববার বলেন, তাঁর দল এ ধরনের ‘নোংরা তুলনাকে’ মেনে নিতে পারে না। ম্যাডোনার ‘নোবডি নোজ মি’ শীর্ষক গানটির সময় মঞ্চের পটভূমিতে একটি ভিডিওতে মেরিনের ছবিটি প্রদর্শিত হওয়ার ঠিক পরে এমন একটি ছবি দেখানো হয়, যা অ্যাডল্ফ হিটলারের প্রতিচ্ছবি। প্যারিসে ‘স্টেড দ্য ফ্রান্স’ শীর্ষক অনুষ্ঠানে ম্যাডোনা গতকাল শনিবার গান করছিলেন। ফিলিপ্পট বলেন, এ সপ্তাহের মধ্যেই মামলা করা হবে। এর আগে ম্যাডোনা তাঁর ‘এমডিএনএ’ অ্যালবামের প্রকাশ উপলক্ষে বিশ্বভ্রমণের সময়ও এ ধরনের একটি ছবি দেখিয়েছিলেন। তখনই মেরিন লা পেন আপত্তি তোলেন এবং মামলা করার হুমকি দেন। ফিলিপ্পট আরও বলেন, এটা হলো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ম্যাডোনার আরেকটি অপচেষ্টা। মেরিন লা পেন শুধু তাঁর সম্মান রক্ষার জন্য নয়, বরং তাঁর সমর্থকদের সম্মান রক্ষার জন্য লড়বেন। তিনি বলেন, গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মেরিন লা পেন ১৮ শতাংশ ভোট পান এবং তিনি সব ধরনের কট্টরপন্থা ও সেমিটিক জনগোষ্ঠীবিরোধী প্রবণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। জাতীয় পরিষদে মেরিনের দলের আসনসংখ্যা মাত্র দুটি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests