নিউজার্সী স্টেট আওয়ামীলীগের ৫ সদস্যের নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা
আব্দুল মালিক চুন্নু সভাপতি, হাজী শামীম আহমেদ সাধারন সম্পাদক, বিশ্বজিৎ দে বাবলু সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও মোঃ শাহাজান শাহ নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দীকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সংবাদপত্রে প্রেরিতে এক যৌথ বিবৃতির মাধ্যমে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের ৫ সদস্যের নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা করেছেন । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বিবৃতিতে আরও বলেন গত ১লা জুলাই নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২য় অধিবেশনের শেষ পর্যায়ে এসে কাউন্সিলকে নিয়ে কাউন্সিলার নয় এমন কিছু লোক একটি অনাহ্মাকিত বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি করলে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এক সপ্তাহ পরে কমিটি ঘোষনা করবেন বলে যে অঙ্গিকার করেন তারই ধারাবাহিকতায় ওয়ান এলিবেনের পরিক্ষিত নেতা কর্মিদের নিয়ে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের ৫ সদস্যের নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা করা হয় । সভাপতি হিসাবে আব্দুল মালিক চুন্নু ,সিনিয়র সহসভাপতি হিসাবে মোঃ ইসাক মিয়া, সাধারন সম্পাদক হিসাবে হাজী শামীম আহমেদ ,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে বিশ্বজিৎ দে বাবলু ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মোঃ শাহাজান শাহর নাম ঘোষনা করা হয়েছে । আর এই নিউজার্সী স্টেট আওয়ামীলীগের ৫ সদস্যের নতুন কার্য নির্বাহী কমিটি আগামী ৪ সপ্তাহের মধ্যে ৭৬ সদস্য বিশিষ্ট পুণার্ঙ্গ কমিটি করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে প্রেরন করার জন্য যৌথ বিবৃতিতে অনুরুধ করা হয়েছে ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests