Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বাংলাদেশে জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ!

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: July 16, 2012 | 8:09 AM

পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০০১ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সেখানে দেশের জনসংখ্যা বর্তমানে ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন দেখানো হয়। পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফল প্রকাশের ঠিক এক বছরের মাথায় আজ বঙ্গভবনে এ ফল প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে আদামশুমারির এই প্রতিবেদন প্রকাশ করেন। এতে বলা হয়, গত দশকে জনসংখ্যা ১ দশমিক ৩৭ শতাংশ হারে বেড়েছে যা ২০০১ সালে ছিল ১ দশমিক ৫৮ শতাংশ। আর আদমশুমারির রাত ১৫ই মার্চ দেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪। অবশ্য গত বছরে জুলাইয়ে এই আদমশুমারির প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, ২০১১ সালের ১৫ মার্চ দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার, যা ধারণার চেয়ে কম বলে তখন বিস্ময় প্রকাশ করেন অনেকেই। গত বছর প্রাথমিক ফল প্রকাশের পর আদমশুমারির তথ্য যাচাইয়ের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসকে। গত ৯ই এপ্রিল বিআইডিএস জানায়, তাদের মূল্যায়নে শুমারিতে ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছে। এই ভুল সংশোধন করেই জনসংখ্যার চূড়ান্ত হিসাব প্রকাশ করলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV