Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

অক্সফোর্ড ও ক্যামব্রিজের অবনমন

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: September 16, 2010 | 10:24 PM

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: উচ্চশিক্ষায় যুক্তরাজ্যের খ্যাতি বিশ্বজোড়া। এ ক্ষেত্রে তাদের ঐতিহ্যও বেশ পুরনো। কিন্তু সেই ঐতিহ্যে চিড় ধরতে শুরু করেছে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকার প্রথম পাঁচে নেই অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো খ্যাতনামা কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয়।
অতীতের তালিকায় আলোকচ্ছটা ফেলেছিল ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো। গত সপ্তাহেও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ক্যামব্রিজ ছিল প্রথম স্থানে। ওই তালিকায় ইউনিভার্সিটি কলেজ লন্ডন ছিল চতুর্থ স্থানে। কিন্তু গত বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় পেছনে পড়ে গেছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো। এর ফলে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি ও ঐতিহ্য প্রশ্নের সম্মুখীন হলো।
তালিকার প্রথম পাঁচটি স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়। এগুলো হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়।
আর যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে ষষ্ঠস্থান দখল করেছে। বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুক্তরাজ্যের রয়েছে মাত্র তিনটি। অক্সফোর্ড ও ক্যামব্রিজ ছাড়া নবম স্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। তা ছাড়া বিশ্বসেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে মাত্র পাঁচটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়। আর ১০০টির মধ্যে রয়েছে ১৪টি। তবে সম্মিলিতভাবে ২৬টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানরা বলছেন, সরকার উচ্চশিক্ষায় বরাদ্দ কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে। সে ক্ষেত্রে নতুন এ তালিকা সরকারের প্রতি ‘সতর্ক সংকেত’।
টাইমস হায়ার এডু

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV