রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির হাওয়া নিউইয়র্কের বাজারেও
লাভলু আনসার, নিউইয়র্ক ,এনা : রমজানের হাওয়া নিউইয়র্কের বাজারেও। চাল, খেজুর এবং পেঁয়াজের দাম বাড়ছে। তবে বৃদ্ধি পাবে না তেল, চিনি, মুড়ি, ছানাবুটসহ মশুরের ডালের দাম। পরিবহন খরচ বৃদ্ধিও অজুহাতে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানে কোন কোন দ্রব্যের মূল্য ১০% থেকে ২০% পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে।
জ্যাকসন হাইটস ব্যবসায়ী সমিতি, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা সংস্থা এনাকে বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো ইফতারী বক্স করবে আগের চেয়ে বেশী আইটেমে। তবে দাম বাড়বে না। রোজাদারদের কথা বিবেচনা করে প্রত্যেক ব্যবসায়ী লাভের পরিমাণ যতটা কম রাখা দরকার সেটি করবেন। উল্লেখ্য, কোন কোন রেস্টরেন্টে ১৫ আইটেমের ইফতারী বক্স মাত্র ৫ ডলারেও বিক্রি হবে।
এদিকে রমজান উপলক্ষে এস্টোরিয়া, ব্রকলীন, জ্যামাইকা এবং ওজনপার্কের বেশ কয়েকজন মহিলা মুড়ি তৈরীর ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা গ্রোসারী ও রেস্টুরেন্টগুলোতে মুড়ি সরবরাহ করবেন। জিলাপি তৈরীর প্রস্তুতি রয়েছে প্রায় সবগুলো রেস্টুরেন্টেই। প্রসঙ্গত: উল্লেখ্য যে, আগের মত এবারও নিউইয়র্ক সিটির অর্ধ শতাধিক মসজিদে প্রতিদিনই ইফতারী বিতরণ করা হবে মাগরিব নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে। কোন কোন মসজিদে সেহরীর ব্যবস্থাও থাকবে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests