বাইরের কেউ কিছু বললে অবশ্যই গুরুত্বপূর্ণ : হিউম্যান রাইটসের প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাক। আজ মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ভারতের তোরা সীমান্তের গোগরাকুরা স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। মজীনা বলেন, দক্ষিণ এশীয় এলাকায় আন্তবাণিজ্যে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই বাংলাদেশের সঙ্গে অন্য দেশের আন্তবাণিজ্য সুগম করতে তিনি গোগরাকুল স্থলবন্দর পরিদর্শন করেন। বৃহত্তর ময়মনসিংহে তিন দিনের সফরের অংশ হিসেবে আজ গোগরাকুরা স্থলবন্দর পরিদর্শনে যান মজীনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা ফিরোজ আহমেদ। এর আগে মজীনা ময়মনসিংহ শহরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যান। এখানকার বিভিন্ন কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হালুয়াঘাটে স্থলবন্দর এলাকা পরিদর্শনকালে বিজিবি ও বিএসএফের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন মজীনা। একই সঙ্গে এই এলাকায় বাংলাদেশ সরকারের সীমান্ত হাট করার পরিকল্পনার কথা জেনেও খুশি হন তিনি। এ সময় সীমান্তের বিভিন্ন দিক তুলে ধরে ব্যাখ্যা করেন বিজিবির ২৭ ব্যাটালিয়ন ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ। বাংলাদেশ সরকার দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখান বিষয়ে মজীনা বলেন, অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বাইরের কেউ যখন কোনো কিছু বলে, তখন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। নিজের দিকে তাকালে অনেক কিছুই চোখে পড়ে না। অন্য কেউ দেখিয়ে দিলে তা সহজে বোঝা যায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রেও অনেক এনজিওসহ পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের ও বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, যা যেকোনো নাগরিক ওয়েবসাইটে দেখতে পারে। যুক্তরাষ্ট্রের সরকার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। তাই তিনি মনে করেন হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনটি সরকারের জন্য সহায়ক।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests