Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের সুযোগ সীমিত, তবে অসম্ভব নয় – বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: July 17, 2012 | 12:08 PM

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ সীমিত বলে জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, ‘এটি অসম্ভব নয়। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনার খুব সীমিত সুযোগ রয়েছে। অন্যান্য দেশে বাতিল করা ঋণ পুনরায় চালু করার ক্ষেত্রে বিশ্বব্যাংকের মাত্র কয়েকটি নজির রয়েছে।’ পদ্মা সেতুর বেলায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ সীমিত হওয়ার কারণ সম্পর্কে বিশ্বব্যাংক বলেছে, দুর্নীতি প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রস্তাবিত চারটি পদক্ষেপের মধ্যে দুটি পদক্ষেপের ব্যাপারে সরকার ইতিবাচক সাড়া দিতে পারেনি। এটি একটি দুঃখজনক ঘটনা। আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ‘পদ্মা সেতু প্রকল্প বাতিল-সংক্রান্ত প্রশ্ন-উত্তর’ শিরোনামে পাঠানো বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে ১২টি উপশিরোনামে অর্থায়ন বন্ধের পর উত্থাপিত বিভিন্ন প্রশ্নে সংস্থাটির অবস্থান ব্যাখা করা হয়েছে। এতে বিশ্বব্যাংক বলছে, নিজস্ব নীতি অনুসারে বিশ্বব্যাংক ২০১১ সালের সেপ্টেম্বর মাসে এবং ২০১২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে দুটি তদন্তের তথ্যপ্রমাণ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি পূর্ণ তদন্ত করতে এবং যথাযথ বিবেচিত হলে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বব্যাংক আরও বলেছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যেসব প্রমাণ বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে, সরকার চাইলে বিশ্বব্যাংক সেসব প্রতিবেদন ও চিঠি প্রকাশ করতে পারে। তবে সুপারিশমূলক রিপোর্টের গোপনীয়তা বজায় রাখার ব্যাপারে বাংলাদেশসহ প্রত্যেক সদস্য দেশের কাছে বিশ্বব্যাংকের দায়বদ্ধতা রয়েছে। ঋণদাতা এই সংস্থাটি এ-ও জানিয়েছে, বিশ্বব্যাংকের অনুরোধ করা সব পদক্ষেপ ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণরূপে বাংলাদেশি আইন, রীতিনীতি ও বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক সরকারকে চারটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিল। তার মধ্যে সরকার দুটি করতে পারেনি। বিশ্বব্যাংক আরও বলেছে, এ ধরনের ঘটনা বিশ্বের যেকোনো দেশে হলেই একই ধরনের পরিণাম হতো।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV