Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

হাসপাতালে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অবস্থা অপরিবর্তিত, অসুস্থ ছেলেকে দেখতে চান মা

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: July 17, 2012 | 10:39 PM

Details

নিউইয়র্কে চিকিত্সাধীন অসুস্থ ছেলেকে এক নজর দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। বার বার তিনি অন্য ছেলেদের অনুরোধ জানাচ্ছেন, তাকে অসুস্থ ছেলের কাছে নিয়ে যাবার জন্য; কিন্তু এই মুহূর্তে তিনি মুমূর্ষু ছেলের পাশে থাকুন- পরিবারের সদস্যরা তা চান না। এমনকি হুমায়ূন আহমেদও এতে সায় দিচ্ছেন না। ঢাকা ও নিউইয়র্কের একাধিক সূত্রে এ খবর জানা গেছে।

এদিকে হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করছেন না পরিবারের সদস্যরা। চিকিত্সা তদারকিতে নিয়োজিত হুমায়ূন আহমেদের  বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শরীরে দুই দফা অস্ত্রোপচারের কারণে হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হতে সময় লাগছে। তবে একটি সূত্র বলেছে, হাসপাতালে হুমায়ূন আহমেদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশে বৃদ্ধা মায়ের কথা চিন্তা করে পরিবারের সদস্যরা এই মুহূর্তে প্রকৃত অবস্থা মিডিয়ার কাছে জানাতে চাচ্ছেন না।

যুক্তরাষ্ট্র সফররত নাট্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর হুমায়ূন আহমেদকে দেখতে স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে যান। তিনি কিছুসময় হুমায়ূন আহমেদের কাছে ছিলেন। পরে হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এসময় তিনি হুমায়ূন আহমেদের চিকিত্সার সর্বশেষ অবস্থা জানতে চান। অন্যদিকে জনপ্রিয় লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল ভাইয়ের চিকিত্সার নিয়মিত খোঁজ নিতে বর্তমানে নিউইয়র্কেই অবস্থান করছেন বলে জানা গেছে।

হুমায়ূন আহমেদ সুস্থ হয়ে উঠলেই তার মা আয়েশা ফয়েজকে নিউইয়র্কে নেয়া হতে পারে বলে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ অন্য একটি সূত্র জানিয়েছে। এজন্য পূর্ব প্রস্তুতিও চলছে। তবে অবস্থা অপরিবর্তিত থাকলে বিলম্বও হতে পারে। বর্তমানে বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন হুমায়ূন আহমেদের সেবা-শুশ্রূষা করছেন তার স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের শাশুড়ী সরকার দলীয় এমপি বেগম তহুরা আলীও বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

এদিকে হুমায়ূন আহমেদের প্রকৃত অবস্থা জানতে চেয়ে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় পত্রিকা অফিসগুলোতে ফোন করছেন। অনেকে হাসপাতালেও ছুটে যাচ্ছেন; কিন্তু সাক্ষাতে বিধিনিষেধ থাকায় দর্শনার্থীরা সেখানে গিয়েও কিছু জানতে পারছেন না।বিশেষপ্রতিনিধি,যুক্তরাষ্ট্র,ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV