এইডস প্রতিরোধী ওষুধ ক্রুভাদা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন
এইচআইভি সংক্রমণ রোধে প্রথমবারের মতো ওষুধ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এইডসে আক্রান্ত হাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে কিংবা এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন হতে পারে এমন ব্যক্তিরা ক্রুভাদা নামের ওই ওষুধটি ব্যবহার করতে পারেন বলে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের বরাত দিয়ে (এফডিএ) বিবিসি জানায়। পর্যবেক্ষণে দেখা গেছে, এ ওষুধ এইচআইভির সংক্রমণ থেকে অন্ততপক্ষে সমকামীদের ৪৪ থেকে ৭৩ ভাগ নিরাপদ রাখতে সক্ষম। তবে এইচআইভি রোগীদের নিয়ে কাজ করা বেশ কয়েকজন কর্মী ও গোষ্ঠী দিনে একবার সেবনযোগ্য এ পিলকে অনুমোদন দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তাদের আশঙ্কা, এ ধরনের ওষুধ অনুমোদন স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ভ্রান্ত সংকেত দেবে। এক বিবৃতিতে এফডিএ জোর দিয়ে জানায়, এ ওষুধ এইচআইভি প্রতিরোধ পরিকল্পনায় ব্যাপকমাত্রায় ব্যবহার করা হবে। সেই সঙ্গে কনডমের ব্যবহার ও নিয়মিত এইচআইভি পরীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের মে মাসে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি উপদেশক গোষ্ঠী এ পিল অনুমোদনের সুপারিশ করে। ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সেস ক্রুভাদা ওষুধ তৈরি করেছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি এইচআইভি আক্রান্তদের জন্য ভাইরাসজনিত রোগ প্রতিরোধী ওষুধ উত্পাদনে সমর্থন পেয়েছে।রয়টার্স/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








