Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

২০২৪ পর্যন্ত আফগানিস্তানে থাকবে আমেরিকান সৈন্য : যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ক্রোকার

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: July 18, 2012 | 12:12 PM

শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ অবস্থার জন্যই নয় বরং কাবুলের প্রতিবেশীদের নিরাপত্তার জন্যও দেশটিতে বেশকিছু সৈন্য এবং কার্যকর বিমান শক্তি রেখে দেয়ার পরিকল্পনা করছে আমেরিকা। চলতি সপ্তাহে আমেরিকান মিডিয়াতে দেয়া দুটি পৃথক সাক্ষাত্কারে দেশটির শীর্ষ কূটনীতিক এবং কাবুলে নিযুক্ত সদ্য বিদায়ী রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এ কথা বলেন। ক্রোকার আরও জানান, তাদের পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা অবস্থান করবে। কারণ দেশটি তালেবানদের হাতে চলে যাক তা কখনোই বরদাস্ত করবে না ওয়াশিংটন। এছাড়া আমেরিকান বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হওয়া ওবামা প্রশাসনের আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনার কথা সাক্ষাত্কারে নিশ্চিত করেন ক্রোকার। ওবামা প্রশাসনের নেয়া নতুন ওই পরিকল্পনায় ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী সরিয়ে নেয়ার পলিসি পরিবর্তন করে তাদের অবস্থানের মেয়াদ আরও ১০ বছর বাড়ানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া এক সাক্ষাত্কারে ক্রোকার বলেন, ‘নতুন এই পরিকল্পনা পাকিস্তানের কাছেও গ্রহণযোগ্য।’ গত ২৮ জুন দুই তালেবান প্রতিনিধিকে জাপানে অনুষ্ঠিত আফগানিস্তানবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেয়ার কারণ সম্পর্কে এক প্রশ্নে ক্রোকার জানান, তিনি তখন ভেবেছিলেন এই পদক্ষেপ দেশটির বিবদমান উভয় পক্ষের মধ্যে নতুন করে সমঝোতার পথ তৈরি করতে পারে। কিন্তু সেটি না হয়ে সেখানে কিছু ধোঁয়া এবং ক্ষোভের আগুনও দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তালেবানদের সম্পর্ক নিয়েও কথা বলেন এই কূটনীতিক। তিনি বলেন, ‘আইএসআই ও তালেবানদের হঠাত্ করে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার দুটি কারণ রয়েছে। একটি হলো পাকিস্তানিরা ধীরে ধীরে উপলব্ধি করছে যে সন্ত্রাসবাদ থেকে সরে আসা উচিত আর অন্যটি হলো ২০২৪ সাল পর্যন্ত আফগানিস্তানে আমেরিকার উপস্থিতির পরিকল্পনা।’ এদিকে গতকাল ন্যাটো সরবরাহ রুট চালুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাজার হাজার পাকিস্তানি আফগান সীমান্ত অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যায়। বিক্ষোভকারীরা ন্যাটো রুট চালুর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। রাজনৈতিক দল জামাত-ই-ইসলামী সীমান্ত অভিমুখী এই মিছিলের আয়োজন করে। ডানপন্থী ও ইসলামী সংগঠনগুলোর গ্রুপ ডিফেন্স অফ পাকিস্তানের নেতৃস্থানীয় দল জামাত-ই-ইসলামী। দলের নেতারা বলেন, মিছিলে প্রায় ৫০ হাজার লোক অংশ নেয়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার থেকে আফগান সীমান্তসংলগ্ন জামরুদ শহর পর্যন্ত যায় মিছিলকারীরা। আগের দিন অর্থাত্ সোমবার পেশোয়ারে ৮ হাজার লোক একটি পার্কে রাতভর অবস্থান করে। সেখানে ব্যানারে লেখা ছিল ‘শান্তির পক্ষে ন্যাটোর পক্ষে নয়। আর নয় ন্যাটো আর নয়-মুসলিম হত্যা।’ পাকিস্তানি কর্তৃপক্ষ ন্যাটো রসদ সরবরাহ রুট চালুর সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি তালেবানরা এর মধ্যে ন্যাটোর রসদ সরবরাহ গাড়িতে হামলার হুমকি দিয়েছে। গতকালের মিছিলে অংশ নেয়া ক্ষুব্ধ জনগণ যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া সত্ত্বেও ন্যাটো রুট খুলে দেয়ার সিদ্ধান্ত ‘দেশদ্রোহিতা’ বলে উল্লেখ করে।রয়টার্স, ডন/আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV