Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এখনো বিপদমুক্ত নন দেশবরেণ্য লেখক হুমায়ূন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: July 18, 2012 | 7:02 PM

হুমায়ূন আহমেদ

দেশবরেণ্য লেখক হুমায়ূন আহমেদ এখনো পুরোপুরি বিপদমুক্ত হননি। হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল ও পারিবারিক বন্ধু অন্যপ্রকাশের মাযহারুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে জানান, গত ১২ জুন হুমায়ূন আহমেদের লিভার ও কোলনে সফল অস্ত্রোপচার করা হয়, অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার কারণে গত ২১ জুন তাঁকে বেলভিউ হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচার করে জটিলতা নিরসনের চেষ্টা করা হয়। পরিবারের সদস্যরা আরও জানান, অত্যন্ত অল্প সময়ের ভেতর দুটি বড় ধরনের অস্ত্রোপচার করার কারণে তাঁর সুস্থ হওয়ার প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। এরই মধ্যে ইনফেকশনসহ নতুন কিছু জটিলতাও সৃষ্টি হয়েছে। বেলভিউ হাসপাতালের সিনিয়র অনকোলজিস্ট জর্জ মিলারের তত্ত্বাবধানে বেলভিউ হাসপাতালের আইসিইউ ইউনিটের একদল চিকিৎসকের অধীনে তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং অত্যন্ত ধীরগতিতে আরোগ্য লাভ করছেন। বর্তমানে তাঁর শ্বাস-প্রশ্বাসের জটিলতার কারণে তাঁকে রেসপেরিটরি সহায়তা দেওয়া হচ্ছে। প্রক্রিয়াটি শারীরিকভাবে অস্বস্তিকর বলে তাঁকে বেশির ভাগ সময় ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। তিনি এখনো পুরোপুরি বিপদমুক্ত হননি। কয়েক দিন ধরে কয়েকটি টিভি চ্যানেল ও দৈনিকে দেশবরেণ্য লেখক হুমায়ূন আহমেদের স্বাস্থ্য নিয়ে কিছু বিভ্রান্তিকর খবর ও তথ্য পরিবেশনের কারণে তাঁর শারীরিক অবস্থা জানাতে পরিবারের সদস্যরা এসব তথ্য দেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV