মস্তিষ্ককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে রাতে সাত ঘণ্টা ঘুমানো উচিত!
ডেস্ক : মস্তিষ্ককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে রাতে সাত ঘণ্টা ঘুমানো উচিত। এর কম বা বেশি ঘুমে স্মৃতিভ্রংশ হতে পারে। পরিমিত ঘুমের বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই পরামর্শ দিয়ে আসছেন। তারা বলছেন, কম ঘুম বা বেশি ঘুম উভয়ই স্বাস্থ্যের জন্য খারাপ। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় জানা গেছে, যেসব বয়স্ক নারী ৯ ঘণ্টা ঘুমান তাদের চেয়ে যারা রাতে সাত ঘণ্টা ঘুমান তারা ভালো মনোযোগী ও স্মৃতিশক্তির অধিকারী হন। আবার যারা পাঁচ ঘণ্টার কম ঘুমান তারাও স্মৃতিশক্তি ও মনোযোগের সমস্যায় ভোগেন। গবেষকরা বলছেন, যারা সাত ঘণ্টা ঘুমানোর অভ্যাস করতে পারবেন তারা মস্তিষ্ককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে অতিরিক্ত দুটি বছর সময় পাবেন। আগের এক গবেষণায় দেখা গেছে, যারা রাতে সাত ঘণ্টার বেশি ঘুমান তারা ওজন বৃদ্ধি, হৃদযন্ত্রের নানা জটিলতা ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। সাম্প্রতিক গবেষণায় ঘুমের মাত্রার সঙ্গে মনোযোগের সমস্যার যোগসূত্র পাওয়া গেছে। গবেষকরা সত্তরোর্ধ্ব পনেরো হাজার নারীকে পাঁচ বছর ধরে পর্যবেক্ষণ করেন। গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের বোস্টনের বার্মিংহাম অ্যান্ড উইমেন হাসপাতালের গবেষক এলিজাবেথ ডেভোর বলেন, এ গবেষণা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কেননা এতে মানসিক অক্ষমতা ও আলঝেইমারের মতো অসুখের ঝুঁকি কমাতে ঘুমবিষয়ক নির্দেশনা প্রণয়নে বিশেষজ্ঞদের সহায়তা করবে। আলঝেইমার সোসাইটির এক মুখপাত্র বলেন, রাতে ভালো ঘুম জীবনের অন্যতম উপভোগ্য বিষয়। দেখা যাচ্ছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে ঘুমের মাত্রা ও মানের সম্পর্ক রয়েছে। মেইল অনলাইন। সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests