নুহাশপল্লীতেই জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের দাফন

জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মরদেহ আগামী সোমবার সকালে দেশে এসে পৌঁছাবে। ওই দিনই বেলা ১১টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরের দিন মঙ্গলবার বাদ জোহর তাঁর প্রিয় স্থান নুহাশপল্লীতে তাঁর মরদেহ দাফন করা হবে বলে বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে। হুমায়ূন আহমেদের ছোট ভাই লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে। বিমানের টিকিট সংকটের কারণে তাঁর মরদেহ কাল রোববারের পরিবর্তে সোমবার আসছে বাংলাদেশে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর প্রিয় বাসভবন ধানমন্ডির ‘দক্ষিণা হাওয়া’য়। সেখানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কিছুক্ষণ রাখা হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জাতির শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দক্ষিণা হাওয়া থেকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। আহসান হাবীব আরও বলেন, ‘আমাদের পরিবারের সদস্যবৃন্দ ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আজ (শনিবার) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে মরদেহের সঙ্গে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ জানান, সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান হুমায়ূন আহমেদের মরদেহ। এখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে বেলা দুইটা পর্যন্ত। একটি শোক বইও খোলা হবে এখানে। শহীদ মিনার থেকে তাঁর মরদেহ জাতীয় ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। পরের দিন মঙ্গলবার বাদ জোহর তাঁর মরদেহ দাফন করা হবে তাঁরই হাতে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নুহাশপল্লীতে। আজ শনিবার বিকেল চারটায় জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান গোলাম কুদ্দুছ। এতে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিসি মোস্তাক আহমেদ। হুমায়ূন আহমেদ দীর্ঘ নয় মাস কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান। সেখানে শুক্রবার বাদ জুমা তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। বাসস।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests