ঘোষণা ছাড়াই পাঁচ হাজার ডলার নিয়ে প্রবাসীরা বাংলাদেশ বিমান বন্দর পার হতে এবং আসতে পারবেন
বাংলা নিউজ : ঘোষণা ছাড়াই পাঁচ হাজার ডলার সঙ্গে নিয়ে প্রবাসীরা দেশে ফেরার পথে বিমান বন্দর পার হতে পারবেন এবং বিদেশ থেকে সমপরিমান ডলারও পাঠাতে পারবেন। এজন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি লাগবে না।
এর আগে সর্বোচ্চ দুই হাজার ডলারের ওপরে অর্থ দেশে পাঠাতে হলে ঘোষণা দিতে হতো। একইসঙ্গে দেশে ফেরার সময় সঙ্গে দুই হাজার ডলার থাকলে আগেই বিমান বন্দরে ঘোষণা করতে হতো।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, যেসব বাংলাদেশি বিদেশে ব্যবসা, সরকারি চাকরিসহ বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তারা ব্যাংকগুলোর মাধ্যমে বেশি পরিমানে রেমিটেন্স পাঠায়। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ঘোষণা ছাড়াই ডলার পাঠানোর পরিমান বাড়ানো হয়েছে। আগে সন্ত্রাসী অর্থয়ান বা অবৈধ কাজ প্রতিরোধে বেশি পরিমানে ডলার আনলেই ব্যাংকগুলোকে আগেই জানিয়ে দেয়ার বিধান রাখা হয়েছিল।
প্রজ্ঞাপণের ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বলেন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো এবং আনার প্রক্রিয়া সহজ করা হলো। ফলে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে এখন রেমিটেন্স দেশে আনতে পারবে। ফলে দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity