Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নুহাশপল্লীতেই চিরনিদ্রা হুমায়ূনের, অবশেষে সিদ্ধান্ত!

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: July 23, 2012 | 6:21 PM

                                           
 অনলাইন প্রতিবেদক : নুহাশপল্লীতেই সমাহিত করা হবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে। আজ গভিরাতে পরিবারের সদেস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে হুমায়ূন আহমেদের দাফন নিয়ে তার পরিবারের সদস্যরা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সংসদ ভবন এলাকার বাড়িতে বৈঠকে বসেছিলেন।  সেখান থেকে এ বিষয়ে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ, মেয়ে শিলা ও নোভা, ভাই মুহম্মদ জাফর ইকবাল, নাসির উদ্দীন ইউসুফ, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। তবে ওই বৈঠকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন যোগ না দেওয়ায় তাঁরা সবাই ধানমন্ডিতে শাওনের বাসায় গিয়েছিলেন বলে জানা গেছে।
আজ সকালে বিমানবন্দরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর স্বামীর মরদেহ নুহাশপল্লীতেই সমাহিত করার আবেদন জানান। অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব হুমায়ূন আহমেদের লাশ দাফন সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন নোভা, শীলা ও নুহাশ আহমেদ। তাঁরা চান নুহাশপল্লী যেন তাঁদের বাবার কবরস্থান না হয়। বাবা হুমায়ূন আহমেদকে এমন কোনো জায়গায় দাফন করা হোক, যাতে সবাই সেখানে যেতে পারেন। তাঁর জন্য দোয়া করতে পারেন।
আজ রাত আটটার দিকে রাজধানীর পল্লবীতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের বাসভবনের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তাঁর প্রথম পক্ষের সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ আহমেদ। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ভাই মুহাম্মদ জাফর ইকবাল, তাঁর স্ত্রী ইয়াসমিন হক, শীলা আহমেদের স্বামী অপু।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইয়াসমীন হক বলেন, ‘যেহেতু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাই বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছে তাঁরা একটা অবস্থান নেবে। তাঁদের সেই অবস্থান এখন তুলে ধরবে।’
হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভা আহমেদ বলেন, ‘আমরা চাই এমন জায়গায় বাবার কবর হোক, যেখানে সবাই সব সময় যেতে পারবে।’ তিনি বলেন, ‘বাবা জীবিত থাকতে বারবার বলেছিলেন, নুহাশপল্লীকে যাতে কবরস্থান বানানো না হয়। আমরা চাই নুহাশপল্লী বাদে অন্য কোনো কবরস্থানে (সেটা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান হতে পারে) বাবার কবর হোক, যাতে সবাই সেখানে গিয়ে দোয়া করতে পারে।’প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV