সুরির জন্যই নিউইয়র্কে বাড়ি কিনছেন হলিউডের জনপ্রিয় তারকা ক্রুজ!

অনলাইন ডেস্ক : হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি টম ক্রুজ-কেটি হোমস বিচ্ছেদের পর গণমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় ছিল—মেয়ে সুরির দেখাশোনার দায়িত্ব কে পাচ্ছেন! অবশ্য শেষ পর্যন্ত টম ক্রুজের নয়নমণি সুরির দেখাশোনার দায়িত্ব পেয়েছেন কেটি; কিন্তু বাবা টম ক্রুজকেও সুরির সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন আদালত। এক খবরে টিএমজি জানিয়েছে, সুরির সঙ্গে দেখা করার সুবিধার্থে নিউইয়র্কে একটি বাড়ি কিনছেন টম ক্রুজ। বিচ্ছেদের পর কেটি হোমস তাঁর থাকার জায়গা বদলে নিউইয়র্কে সরে আসার পরপরই সম্ভবত ক্রুজের মাথায় এ চিন্তা ঢুকেছিল। মাঝেমধ্যে মেয়েকে দেখতে পাবেন, কাছে পাবেন তাঁর প্রাণের পুতুলকে! সাক্ষাত্ মিলবে সুরির! এর জন্য পারলে আস্ত নিউইয়র্ক শহরটাই কিনে ফেলেন ক্রুজ। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, একেবারে নতুন করেই ভাবছেন টম, আর লস অ্যাঞ্জেলেসের ইস্ট ভিলেজের অ্যাপার্টমেন্টে ফিরতে চান না তিনি। মেয়ের সঙ্গে নিভৃতে সময় কাটানোর জন্য মরিয়া টম ক্রুজ এখন এমন একটি বাড়ির সন্ধান করছেন, যেখানে কোলাহল নেই; নেই অনাবশ্যক ভিড় কিংবা কৌতূহলীদের উঁকি দেওয়ার সুযোগ। এদিকে কাছের বন্ধুদের ক্রুজ নাকি জানিয়েছেন, তিনি এমন বড় একটি বাড়িই খুঁজছেন, যেখানে সুরির খেলার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে।প্রথম আলো
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং