Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিয়ে করলে সহায়তা সাড়ে ১৭ লাখ টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: July 25, 2012 | 2:20 AM

অর্থের অভাবে তৃতীয় বিশ্বের যুবকরা যখন বিয়ে করতে পারছে না তখন তেলসমৃদ্ধ কুয়েতে বিয়ে করলেই পুরস্কার। কুয়েত সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ঘোষণা অনুযায়ী কুয়েতের কোনো পুরুষ বিয়ে করতে চাইলে তাকে সরকারের তরফ থেকে দেওয়া হবে ২১ হাজার ৪০০ ডলার। বাংলাদেশের হিসাবে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা। গতকাল মঙ্গলবার কুয়েত শাসক পরিবারের সম্পদশালী সিনিয়র সদস্য জাতীয় গার্ডের প্রধান শেখ সালেম আল-আলী আল-সাবাহ এ ঘোষণা দেন। টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ৬০ মিলিয়ন দিনার (২১৫ মিলিয়ন ডলার) অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। জানিয়ে দেন, তিন শ্রেণীর মানুষকে এ অর্থ সহায়তা দেওয়া হবে। ঋণগ্রস্ত, বিয়ে করতে যাচ্ছে এবং যারা ডক্টরেট ডিগ্রিধারী। বিবৃতিতে তিনি বলেন, কোনো পুরুষ নাগরিক যদি একজন কুয়েতি নারীকে বিয়ে করে তাকে দেওয়া হবে ২১ হাজার ৪০০ ডলার। যারা ঋণগ্রস্ত তাদের প্রত্যেককে দেওয়া হবে ১৪ হাজার ৩০০ ডলার এবং কুয়েতি যে নাগরিক ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছে তাকে দেওয়া হবে ৭১ হাজার ৫০০ ডলার। তবে তেলসমৃদ্ধ এ দেশটিতে যেসব প্রবাসী রয়েছেন তাঁদের এ সহায়তা দেওয়া হবে না। এএফপি।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV