Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পাঁচ স্ত্রীর কাণ্ড : ধনী নাইজেরীয় ব্যবসায়ী স্বামীকে যৌন নিপীড়নের মাধ্যমে হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 26, 2012 | 2:04 PM

পাঁচজন নারী তাঁদের ধনী নাইজেরীয় ব্যবসায়ী স্বামীকে যৌন নিপীড়নের মাধ্যমে হত্যা করেছেন। তাঁদের অভিযোগ, ষষ্ঠ স্ত্রীকে তিনি এত বেশি সময় দিচ্ছিলেন যে তাঁদের নিজেদের বঞ্চিত বলে মনে হচ্ছিল। নাইজেরিয়ার বেনু প্রদেশের অধিবাসী রোকো নোজা বিয়ে করেছিলেন ছয়টি। ছোটো স্ত্রীর প্রতি রোকোর ভালোবাসা বাকিদের এতটাই খেপিয়ে তুলেছিল যে তাঁরা লাঠি-ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েন রোকোর ওপর। তাঁদের দাবি, ছোট স্ত্রীর মতো তাঁদেরও সন্তুষ্ট করতে হবে। নাইজেরিয়ার ডেইলি পোস্টে গত মঙ্গলবার প্রকাশিত একটি খবরের বরাত ডেইলি মেইল জানায়, পাঁচ স্ত্রীর নির্যাতনে রোকো নোজার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে রোকো মারা যান। এ ঘটনার পরে দুই নারীকে আটক করা হয়েছে। ঘটনার দিন ওই ব্যবসায়ী রাত তিনটার দিকে পানশালা থেকে বাড়িতে ফেরেন। একটু পরে তিনি ছোট স্ত্রীর ঘরের দিকে হাঁটা দেন। অন্য স্ত্রীরা সম্ভবত আগেই আলাপ সেরে রেখেছিলেন। তাই সে সময় তাঁরা রোকোর পথ আগলে দাঁড়ান। দাবি করেন নিজেদের অধিকার। রোকো তাঁদের বুঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু একপর্যায়ে ব্যর্থ হন। এ কথা জানিয়েছে রোকোর ছোট স্ত্রী বলেন, স্বামী মরে গেছেন বুঝতে পেরে ওই পাঁচ স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যান। গ্রামপ্রধান ওকেপ ওডো জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটকও করা হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV