Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ইমেজ সঙ্কটে বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী!

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: July 26, 2012 | 8:00 PM

মতিউর রহমান লিটু : যুক্তরাষ্ট্র বিএনপিতে ইমেজ সঙ্কটে রয়েছেন প্রভাবশালী বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শমসের মবিন চৌধুরী। স্বাধীনতা যুদ্ধের বীরসৈণিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা শমসের মবিন চৌধুরীর ইমেজ সঙ্কট তাঁর নিজের ব্যর্থতাঁর জন্য যতটুকু না এসেছে তাঁর চেয়ে বেশী এসেছে স্থানীয় গনবিচ্ছিন্ন এক বিএনপি নেতার সংশ্লিষ্টতার কারনে।
বন্ধু প্রতিম দেশগুলিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দায়ীত্বে থাকা বিশিষ্ট এই কূটনীতিক  বিএনপি কেন্দ্রীয় কমিটির শুধু সহ সভাপতিই নন একজন প্রভাবশালী নীতিনির্ধারক ও বটে। তৃতীয় বিশ্বের চালিকা শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম দায়ীত্বে থাকা ফরেইন রিলেশনস কমিটির সদস্য শমসের মবিন চৌধুরী আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন। সেই সুবাদে আমেরিকার কূটনৈতিক মহলে বিচরন তাঁর নতুন কোন কাজ নয়। ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে ২৭শে মার্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতৃক স্বাধীনতা ঘোষনার সময়েও শমসের মবিন সহযোদ্ধা হিসাবে তাঁর (প্রেসিডেন্ট জিয়াউর রহমানের) সাথে ছিলেন।
তাহলে যুক্তরাষ্ট্র বিএনপিতে কেন তাঁর এই ইমেজ সঙ্কট?
কেসি ফার্মের ব্রোকার(দালাল)পরিচয়দানকারী ওয়াশিংটন বিএনপি নেতাঁ শারাফাত হোসেন বাবুর সাথে মাত্রাতিরিক্ত মেলামেশাই মুলত দায়ী। ওয়াশিংটন বিএনপির এই নেতা বিতর্কিত কর্মকান্ডে জড়িত। সাধারন নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে ঔদত্যপুর্ন আচরন, যত্রতত্র তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে খাওয়া , সিনিয়রদের সাথে বেয়াদবী করার কারনে গনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি কোন আপনজনকেও বিশ্বাস করেন না বলে দাবী সাধারন নেতা কর্মীদের। সময় সুযোগ বুঝে রেকর্ড করে রাখেন সিনিয়র/ জুনিয়র নেতাকর্মীদের কথোপকথন। তাঁর কাছে অনেক সিনিয়র/জুনিয়র নেতাদের অপকর্মের প্রমান রয়েছে বলে দাবী করে বেড়ান এবং সেইসকল প্রমান দিয়ে ব্লাকমেইল করে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেন।
দলীয় পদ পদবীর লোভ দেখিয়ে সাধারন নেতাকর্মীদের সাথে প্রতারনা করে বেড়ান বলে অভিযোগ পাওয়া যায়। কাবাব কিং রেষ্ট্রুরেন্ট্রের মালিক তোফায়েলকে ওয়াশিংটন বিএনপির সাধারন সম্পাদক বানিয়ে দেয়ার কথা বলে খরচ করিয়েছেন হাজার হাজার ডলার। নিউইয়র্কেও রয়েছে একই ধরনের অগনিত অভিযোগ। এই সকল বিতর্কিত নেতার সাথে ঘনিষ্ট সম্পর্কের কারনে শমসের মবিন নিজেও হয়ে পড়েছেন বিতর্কিত এক নেতা। দেখা দিয়েছে তাঁর নেতৃত্বের ইমেজ সঙ্কট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV