Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

হুমায়ূন আহমেদের বিয়েটা ভাঙল কেমন করে?

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: July 27, 2012 | 12:14 AM

গাজী কাশেম, নিউ ইয়র্ক  : মার্চ মাস। রাত ৯-৩০ মিনিট। নিঃশব্দে অন্য দিনের মতো আমার গৃহে প্রবেশ। শাওন মোবাইল ফোনে হুমায়ূন আহমেদের রোগ নিয়ে পূরবী বসুর সঙ্গে কথা বলছেন। হুমায়ূন আহমেদ ভেতরের বেড রুমে। দরজা আবজানো। তাঁর চোখে আমার চোখ পড়ল। আমাকে হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। তিনি বাথরুমের পথে ফেলে রাখা ম্যাটে বসে আছেন। দুচোখ ভরে কান্না। অঝোর ধারায় কাঁদছেন তিনি। চোখ দুটি জবা ফুলের মতো হয়ে আছে। ‘স্যার, কেমন আছেন?’ নীরব। আমি পাশে বসে পড়লাম। কান্না থামছে না। নিনিত হুমায়ূন এসে তাঁর হাত ধরে টানছে, কান্না বন্ধ করার জন্য। তারপর নিনিত তাঁর কোলে বসে পড়ল। মাঝে মাঝে মাগরিব শেষে জায়নামাজে বসে কাঁদতেন।

আমি বললাম, স্যার আমি কিন্তু ভালো বোধ করছি না। আমি খুব বিব্রতবোধ করছি। আমার কান্না এসে গেল। আমিও কাঁদলাম। নিনিত খুব বিমর্ষ। তিনি তখন কান্না থামালেন। শাওন রান্না করছে।

আমি বললাম, স্যার।

মাথার ইশারায় বললেন, বল।

: আপনার মেয়েরা কি আপনার সাথে ফোনে কথা বলে?

: না।

: আপনার ভাইরা?

: না।

: বোনেরা?

: না।

ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনার বিয়েটা ভাঙল কেমন করে?

: সে অনেক কষ্টের কাহিনী।

: স্যার প্লিজ বলুন।

: শোন, আমি যখনই প্রসিদ্ধ হতে লাগলাম। তখনই অনেক ভক্তের চিঠি পেতে লাগলাম। এমনি এক ভক্তের চিঠি আমার টেবিলে পেপারওয়েট দিয়ে চাপা ছিল। গুলতেকিন হঠাৎ আমার অফিস কক্ষে প্রবেশ করে। বিধি বাম! পেপারওয়েট দিয়ে ঢাকা চিঠিটা সে উঠিয়ে নেয়। এটা ছিল কোনো এক প্রসিদ্ধ টিভি অভিনেত্রীর চিঠি। প্রেমের কথা। আমার জন্য তার জীবন উৎসর্গ করতে চায়। এমন অসংখ্য চিঠি আসত। মেয়েদের চিঠি বেশি আসত। আমাকে যেন তারা রসগোল্লা পেয়ে বসল। একেবারে খোলা রসগোল্লা, মাছি আর মৌমাছির ভন ভন। মা হাওয়ার কারণে আদমও গেল। আমারও তাই হল।

আমি বললাম, স্যার সেটা শাওন?

: না, সেটা শাওন ছিল না। সে তখন অভিনয়ে নেই। অন্য টিভি অভিনেত্রী। নাম তার এই ঃ। শোন, সেই থেকে গুলতেকিনের সাথে শুরু হয় আমার এক বিভীষিকাময় অধ্যায়, এটা অনেকটা বিষ পান পর্যন্ত গড়ায়। তার অবদানের কথা আমি কখনো ভুলব না। যখন আমি নর্থ ডাকোটায় থাকতাম তখন সে বেবি-সিটিং করে সংসারের ব্যয়ভারে সাহায্য করত। তার খুবই ইচ্ছা ছিল আমি যেন আমেরিকায় থেকে যাই। কিন্তু বিদেশ থাকা আমার পছন্দ না।

হুমায়ুন আহমেদ বলতে থাকেন, যাই হোক, কোনো অবস্থাতেই সে তা মেনে নিতে পারছে না, শুরু হল আমাকে বুলিং করা, শুরু হল হ্যারাস করা, লেখক তলস্তয় বউয়ের যন্ত্রণায় এক শীতের রাতে রেল স্টেশনে মারা গেল। আমি তো কিছুই না। আমাকে বলত, তুমি বিষ খেয়ে মরো। তা আর কতদিন সহ্য করা যায় বল, সেই নিয়ে তিন বছর বাইরেও ছিলাম। নুহাশ বেশ বাবাভক্ত। খবর নেয়। মেয়েগুলো ফোন করে না, বিপাশা একটু-আধটু খবর নেয়, এই মেয়েটা শিশিতে করে আমার গায়ের গন্ধ নিয়ে যেত, আমার গায়ের গন্ধ না নিলে তার ভালো লাগত না, ঘুমাতে পারত না। আরে! তোদের সাথে আমার কী? নিনিত নিষাদ যেমন, তোরাও তেমন। এমন দুর্ঘটনা হাজারো লোকের ঘটে গেছে, আমিও না হয় তাদের মাঝে অপরাধী একজন। এটা আমার ভুল হোক, সঠিক হোক, আর অন্যায় হোক, আমি তো তোদের বাপ। বোনেরা ফোন করে না। বোনদের বিপদে আমি অনেক সাহায্য করেছি। শুধু আমার বৃদ্ধা মাতা দিনরাত ফোন করে। আহারে! কী না বিচিত্র সময়ের ভেতর দিয়ে আমরা চলছি।

শেষ করে বললেন, চল এবার আড্ডা হবে, ফানসু আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ