ব্রিটেনের উচ্চশিক্ষার খরচ আগামী বছর আবারও বাড়ছে,বাড়ানো হবে গরিব শিক্ষার্থীদের সহায়তার পরিমাণও
ডেস্ক : ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী বছর থেকে আবারও টিউশন ফি বাড়ছে। চলতি শিক্ষাবর্ষে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর গড় টিউশন ফি আট হাজার ৪১৪ পাউন্ড। কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষে টিউশন ফি বেড়ে আট হাজার ৫০৭ পাউন্ডে দাঁড়াবে। আগামী শিক্ষা বছরে বিশ্ববিদ্যালয়গুলো যেকোনো কোর্স বাবদ সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড পর্যন্ত দাবি করতে পারবে। তবে গরিব শিক্ষার্থীদের সহায়তার পরিমাণও আগামী বছর বাড়ানো হবে। ব্রিটেনে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টিউশন ফি নিয়ন্ত্রণকারী বিভাগ_অফিস ফর ফেয়ার অ্যাকসেস (ওএফএফএ) গত বুধবার এ তথ্য জানায়। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে বেসিক ফি বা মূল বেতন গড়ে প্রায় ছয় হাজার পাউন্ড। ওএফএফএ জানায়, ব্রিটেনের ১২২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের গড় বার্ষিক টিউশন ফি বেসিক ফির চেয়ে বেশি রাখতে চায়। এর ফলে তারা এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টিউশন ফি বাড়াল। ডিগ্রি কোর্সের সুযোগ দানকারী কলেজগুলো আগামী বছর থেকে গড় টিউশন ফি ছয় হাজার ২২৯ পাউন্ড এবং উচ্চতর শিক্ষার সুযোগ দানকারী প্রতিষ্ঠানগুলো টিউশন ফি আট হাজার ৬১৫ পাউন্ড পর্যন্ত বাড়াতে চায়। দুই ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে সর্বসাকল্যে ব্রিটেনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের গড় টিউশন ফি আট হাজার ৫০৭ পাউন্ডে দাঁড়াবে। সরকারি হিসাবে, আগামী বছর থেকে ব্রিটেনের প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের তিনটিই তাদের অন্তত একটি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সর্বোচ্চ ফি (৯ হাজার পাউন্ড) চাইবে। আর প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষাপ্রতিষ্ঠান যেকোনো কোর্সের জন্যই ৯ হাজার পাউন্ড ফি নির্ধারণ করবে। সূত্র : বিবিসি, গার্ডিয়ান।কালের কণ্ঠ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং