Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বেসরকারি চ্যানেলে বিটিভির খবর প্রচারের নির্দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: September 18, 2010 | 12:47 AM

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দুটি জাতীয় সংবাদ প্রচার না করে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো শর্ত লঙ্ঘন করছে উল্লেখ করে অবিলম্বে বিটিভির সংবাদ প্রচারের জন্য বেসরকারি চ্যানেল মালিকদের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তন্দ্রা শিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় চ্যানেলগুলোকে দেয়া অনাপত্তিপত্রের শর্ত অনুযায়ী বেসরকারি মালিকানায় চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতি ১৯৯৮-এর ৪ (৪) ধারা মোতাবেক বিটিভির বেলা ২টা এবং রাত ৮টার বাংলা সংবাদ বিনামূল্যে প্রচার করার কথা থাকলেও কোনো চ্যানেলই তা প্রচার করছে না। এটা শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।
প্রসঙ্গত, তিন বছর আগে ২০০৭ সালের মে মাসে সেনা সমর্থিত সরকারের আমলে বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ প্রচারের ওই বাধ্যবাধকতা শিথিল করে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো সেই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে বলা হয়েছিল এবং তারপর থেকেই বেসরকারি চ্যানেলগুলো বিটিভির খবর প্রচার বন্ধ করে দেয়।
একাধিক বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের দায়িত্বশীলরা বলেছেন, বিটিভির সংবাদ প্রচারের বিষয়ে সেনা সমর্থিত সরকারের নির্দেশ প্রত্যাহার না করে, উল্টো খবর প্রচার না করে বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কারণ তিন বছর আগের সেই সরকারি নির্দেশনা মেনেই খবর প্রচারে বিরত রয়েছে চ্যানেলগুলো। সে ক্ষেত্রে শর্তের লঙ্ঘন কিভাবে ঘটল তা স্পষ্ট নয়। তারা বলেছেন, বিষয়টি যেহেতু টিভি চ্যানেলগুলোর মালিকদের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট, তাই মালিকদের সিদ্ধান্তের পরই এ ব্যাপারে চ্যানেলগুলোর অবস্থান জানা যাবে। বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠনের আহ্বায়ক এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বর্তমান দেশের বাইরে রয়েছেন। ২/৩ দিনের মধ্যে তার দেশে ফেরার কথা। এর পরই মালিকদের বক্তব্য জানা যাবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এদিকে যেখানে সেনা সমর্থিত সরকার বিটিভির খবর প্রচারে বাধ্য করেনি, সেখানে একটি গণতান্ত্রিক সরকার যারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে দাবি করে, তাদের আমলে এ ধরনের সিদ্ধান্ত মুক্ত গণমাধ্যমের জন্য কতটুকু ইতিবাচক তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ আওয়ামী লীগের বিগত শাসনামলে বিটিভির স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল। কিন্তু এবার ক্ষমতায় আসার প্রায় দুই বছর হয়ে গেলেও এ ব্যাপারে কার্যত কোনো উদ্যোগ নেই। তার বিপরীতে বেসরকারি চ্যানেলগুলোকে বিটিভির খবর প্রচারে বাধ্য করা কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রশ্ন যেমন আছে, সেই সঙ্গে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিটিভির খবর দেখতে দর্শকদের আগ্রহ কতটুকু তাও ভেবে দেখা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV