Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চিরদিনের পাঁচ বন্ধু!

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 28, 2012 | 2:28 PM

২০১২

 

বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই করছে ওয়ার্ডলো, রুমের, বার্নি, মোলনি ও ডিক্সন—এই পাঁচ বন্ধুর। একই স্কুলে পড়তেন ১৯৮২ সালে। গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাওয়া ছিল তাঁদের শখ। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার বাসনা তাঁদের অটুট বন্ধুত্বের মতোই ছিল প্রবল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোপকো লেকের ধারে তাঁরা প্রথম যে ছবিটি তুলেছিলেন, সেটাই আজ গড়তে চলেছে নতুন রেকর্ড। গত তিন দশকে পাঁচ বছর পর পর তাঁরা গেছেন ওই জায়গায় ঘুরতে। তুলেছেন প্রায় একই রকম ছবি। প্রথম ছবিতে দেখা যায়, একটি কাঠের বেড়ার ওপর উষ্কখুষ্ক চুলে পাঁচজন পাশাপাশি বসে আছেন। তিনজনের শরীরের উপরিভাগে কাপড় নেই। চাহনি সাবধানী। জন ওয়ার্ডলো, মার্ক রুমের, ডালাস বার্নি, জন মোলনি ও জন ডিক্সনের বাড়ি ছিল সান্তা বারবারায়। তখন তাঁদের সবার বয়স ছিল উনিশের কাছাকাছি। তাঁরা যে পাঁচ বছর পর পর এ রকম করে ছবি তুলবেন, তা তাঁদের কল্পনাতেও ছিল না। কিন্তু হয়েছে তা-ই। ৩০ বছরে তোলা ছয়টি ছবিতে ক্রম ঠিক থাকলেও, চেহারা বদলেছে। বদলেছে পোশাকও। বন্ধুদের মধ্যে ওয়ার্ডলোর ছিল ফটোগ্রাফির শখ। তিনি ১৯৮৭ সালে বন্ধুদের প্রস্তাব দেন আগের ছবিটির মতো করে একটি ছবি তুলতে। সবার মধ্যে এক নতুন উত্সাহ জেগে ওঠে। আগের মতো এবারও সবাই একইভাবে বসে ছবি তোলেন। মোলনির হাতে খালি কফির বোতল আর রুমেরের হাতে একটি হ্যাট। তবে বদলে গিয়েছিল চুলের শৈলী ও পোশাক। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে ওয়ার্ডলো বলেন, ‘এটা যে তলে তলে একটা ঐতিহ্য হয়ে দাঁড়াবে, তা ভাবিনি। তবে ৩০ বছর আগে যখন তা শুরু করেছিলাম, তখন এ রকম কোনো চিন্তা ছিল না।’ সাম্প্রতিক ছবিগুলোতে দেখা যায়, তাঁরা যেন প্রথম ছবিটির প্রতিচ্ছবি তৈরিতে আরও আগ্রহী হয়ে উঠেছেন। একই রকম পোশাক, বোতল ও হ্যাট নিয়ে তাঁরা ছবি তুলেছেন। তাঁদের বন্ধুত্ব এখনো অটুট আছে। প্রত্যেকের বিবাহবার্ষিকীতে সবাই যোগ দেন। প্রতি পাঁচ বছর পর তাঁরা কোপকো লেকে ঘুরতে যান। তবে কাজের প্রয়োজনে ক্যালিফোর্নিয়ায় থাকা হয় না সবার। ডিক্সন একজন কলাম লেখক। গত জুন মাসে তাঁর বিয়েতে পাঁচ বন্ধু একসঙ্গে মিলিত হন। ফুর্তিও করেন তাঁরা। ওয়ার্ডলো চলচ্চিত্র ও ফটোগ্রাফি নিয়ে কাজ করেন। বার্নি করেন শিক্ষকতা। মোলনি বৈদ্যুতিক যন্ত্রের ব্যবসা করেন। আর অবসরপ্রাপ্ত রুমের এখন বাস করেন ওরেগনে। মজার বিষয় হলো, তাঁদের করোরই কোনো ছেলেপুলে নেই।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV