Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রিপাবলিকানরা ওবামাকে মুসলমান মনে করে : পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপে তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: July 28, 2012 | 3:28 PM

 প্রেসিডেন্ট হিসেবে প্রায় চার বছর পার করার পরও যুক্তরাষ্ট্রে প্রতি তিন জনে একজন কট্টরপন্থি রিপাবলিকান ভোটার প্রেসিডেন্ট বারাক ওবামাকে মুসলমান মনে করে। বৃহস্পতিবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ২০০৮ সালে যে সংখ্যক ভোটার ওবামাকে মুসলমান মনে করতেন, বর্তমানে এ সংখ্যা দ্বিগুণ। তবে ২০১০ সাল থেকে এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে। জরিপে বলা হয়েছে, জুন থেকে জুলাই পর্যন্ত ৩ হাজার ভোটারকে জিজ্ঞাসা করা হয়। তাদের মধ্যে ১৭ শতাংশ বলেছেন, তারা বিশ্বাস করেন, ওবামা মুসলমান। এ সংখ্যা ২০০৮ থেকে ৫ শতাংশ বেশি। জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ ওবামাকে খ্রিস্টান বলেছেন। কিন্তু ৩১ শতাংশ এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। পিউ’র সিনিয়র রিসার্চার গ্রেগ স্মিথ বলেছেন, জরিপে দেখা যাচ্ছে, এ বিষয়ে সত্যিকার বিভক্তি রয়েছে। মুসলিম আমেরিকান কমিউনিটির নেতারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ভেতরে ভেতরে মার্কিন রাজনীতিতে যে বিশৃঙ্খলা চলছে_ ওবামার প্রকৃত বিশ্বাস সম্পর্কে জানার অক্ষমতা তারই প্রমাণ। ওবামার কেনিয়ান বাবা ছিলেন মুসলমান। তার মধ্য নাম ছিল হুসেন। ওবামা ইন্দোনেশিয়ায় শৈশব কাটিয়েছেন। লাখ লাখ মার্কিনি বিশেষ করে কট্টর রিপাবলিকানদের বিশ্বাস_ ওবামা গোপনে মুসলমান। রিপাবলিকানরা এ বিষয়ে আরও উস্কে দেয় নানান টক শো এবং রেডিও অনুষ্ঠানে। বিভিন্ন জরিপে এ বিষয়টি উঠে এসেছে। এএফপি/সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV