Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভারতে তরুণীদের শর্ট স্কার্ট ইভটিজিংয়ের জন্য দায়ী-চিত্রনায়ক চিরঞ্জিত

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: July 29, 2012 | 4:31 PM

Details

পশ্চিমবঙ্গের এক সময়কার জনপ্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তী ইভটিজিং বন্ধ করতে তরুণীদের শালীন পোশাক পরে বাইরে যাবার পরামর্শ দিয়েছেন। অভিনেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া চিরঞ্জিত চক্রবর্তী মনে করেন, মেয়েদের শর্ট ড্রেস কিংবা শর্ট স্কার্ট ধরনের উত্তেজক পোশাক পরার কারণে দিন দিন ইভটিজিংয়ে প্রলুব্ধ হচ্ছে পুরুষরা। তাই পোশাক নির্বাচনের সময় নারীদের একটু সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভির।

তৃণমূল কংগ্রেসের টিকেটে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া টালিউডের শক্তিমান ও জনপ্রিয় এ অভিনেতার এই পরামর্শ ভারতের গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করেছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিরঞ্জিত আরো বলেন, ‘ইভ টিজিং নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর   ধরে এই খারাপ চর্চা চলছে। কিন্তু আমাদের এটা স্বীকার করতেই হবে মেয়েদের উত্তেজক পোশাক কম বয়সী তরুণদের প্রলুব্ধ করে। তাদের বিপদগামী হতে প্ররোচনা যোগায়।’ পশ্চিমবঙ্গের বারাসাতের একটি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব মন্তব্য করেন চিরঞ্জিত। একটি ইভ টিজিংয়ের ঘটনার তদন্তের খোঁজ খবর নেওয়ার জন্য শনিবার সকালে সেখানে যান তিনি। এসময় ইভটিজিংয়ের শিকার মেয়েটির বাবাও সেখানে উপস্থিত ছিলেন। চিরঞ্জিতের কথার প্রেক্ষিতে মেয়েটির বাবা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার শিকার মেয়েটির বাড়ি বারাসাতের বনমালিপুরে। শুক্রবার রাতে তিনি টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি ছেলে তাকে যৌন হয়রানি শুরু করলে পথচারিরা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

থানায় উপস্থিত চিরঞ্জিত আরো বলেন, ইভটিজিংয়ের মতো দুষ্টক্ষত সমাজ থেকে দূর করা উচিত্। একই সঙ্গে নারীদেরও পোশাক পরিধানের ক্ষেত্রে সংযত হওয়া উচিত্। তিনি বলেন, ‘আমরা সবাই জানি ইভ টিজিং ভালো নয়। আমরা এর নিন্দাও জানাই, কিন্তু আমাদের বোঝা উচিত্ রাবণ না থাকলে রামায়ণ হতো না। ইভ টিজিংয়ের যে কোনো ঘটনা নিন্দনীয় এবং ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা উচিত্।’ইত্তেফাক

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV