পাকিস্তান ও আফগানিস্তানে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস
মার্কিন সিনেট পাকিস্তান ও আফগানিস্তানে তত্পর হাক্কানি নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতি আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে। গত সপ্তাহে হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পাস হওয়ার পর বৃহস্পতিবার রাতে এ প্রস্তাবটি পাস হলো। এটি কার্যকর হতে হলে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর প্রয়োজন হবে। প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এই জঙ্গি সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করা উচিত। প্রস্তাবটি আইনের মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে কিনা তা জানাতে পররাষ্ট্র দফতরকে ৩০ দিন সময় দিয়ে যদি এটি আইনের মাপকাঠিতে না টেকে তাহলে তার কারণ ব্যাখ্যা করতেও বলা হয়েছে।
মার্কিন প্রশাসন তালেবানের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে চেষ্টা চালাচ্ছে। হাক্কানি নেটওয়ার্কও হয়তো এ প্রক্রিয়ার অংশ। ফলে মার্কিন প্রশাসন সংগঠনটিকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করতে অনীহা প্রকাশ করে আসছিল বলে জানা যায়। প্রস্তাবে সিনেটররা উল্লেখ করেছেন যে, ঐ শান্তি চুক্তি প্রক্রিয়া গত বছর থেকে থেমে আছে। তাই হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক হোগারস এ প্রস্তাব পাস হওয়াকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেছেন।এএফপি /ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests