দিনে কাজ করা কর্মীদের চেয়ে পালা বদল করে কাজ করে এমন কর্মীদের হূদরোগের ঝুঁকি বেশি!
দিনে কাজ করা কর্মীদের চেয়ে পালা বদল করে কাজ করে এমন কর্মীদের হূদরোগের ঝুঁকি বেশি। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান, পালা বদল করে কাজ করলে শরীর তার ছন্দ হারায় এবং জীবনযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। এর আগে পালা বদলের কাজে উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে বলে জানা গেছে। তবে রাতের পালায় কাজের হার কমিয়ে দিলে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কানাডা ও নরওয়ের একদল গবেষক পূর্ববর্তী ৩৪টি গবেষণা বিশ্লেষণ করে এসব তথ্য জানান। গবেষকরা তাদের পর্যালোচনায় দেখতে পান, মস্তিস্কে রক্ত সঞ্চালনের পরিমাণ কম হওয়ায় ১৭ হাজার ৩৫৯টি ক্ষেত্রে হূদযন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়াসহ ৬ হাজার ৫৯৮টি হার্ট অ্যাটাক এবং ১ হাজার ৮৫৪টি স্ট্রোকের ঘটনা ঘটেছে। এ রোগগুলো পালাবদলের কাজ করা কর্মীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণাগুলোয় দেখা গেছে, পালাবদলের কাজ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৩ শতাংশ, ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি ২৪ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ৫ শতাংশ বৃদ্ধি পায়।রয়টার্স /ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests