Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মালয়েশিয়ায় ৩ কোটি টাকা প্রতারণা, ৪০০ প্রবাসী বাংলাদেশীর মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 29, 2012 | 4:54 PM

 মালয়েশিয়ার কেদাহ রাজ্যের রাজধানী আলোর স্টারে প্রায় ৪০০ প্রবাসী বাংলাদেশী তিন কোটি ১০ লাখ টাকা প্রতারিত হয়েছেন। এ অর্থ উদ্ধারে তারা সেখানকার সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। গতকাল মালয়েশীয় সংবাদ সংস্থা বারনামা এ খবর দিয়েছে।

বারনামা বলেছে, ওই বাংলাদেশী শ্রমিকদের পক্ষে সিরাজুল হক কাজী তাদের কাছে অভিযোগ করেন, চলতি বছরের গোড়ায় সরকার ‘সিক্স পি’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু করেছিল। এর আওতায় যাতে তারা পুনরায় তাদের ভিসার  মেয়াদ বাড়াতে পারে সেজন্য একটি নির্মাণ কারখানার সঙ্গে যোগাযোগ করে। তারা তাদের কাজের পারমিট সংগ্রহ করে দিতে প্রতিশ্রুতি দিয়েছিল। ওই কোম্পানির পক্ষে তারা একজন এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। ওই এজেন্ট এজন্য প্রত্যেকের পাসপোর্ট ও ৩০০০ মালয়েশীয় রিংগিত দিতে বললে তারা সম্মত হয়। তারা সবাই বাংলাদেশী ৭৭ হাজার ৫৫০ টাকার সমপরিমাণ রিংগিত পরিশোধ করে।
সম্প্রতি ওই এজেন্ট তাদের জানায়, পারমিট ফি বৃদ্ধি পেয়েছে। জনপ্রতি ৪২০০ রিংগিত লাগবে। অর্থাৎ, অতিরিক্তি প্রত্যেকের কাছে প্রায় ৪০ হাজার টাকা করে দাবি করে। এবং সেটা পূরণ না করা হলে তাদের পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদের তারা ওই এজেন্টের লোরং ওয়ান ম্যাট সামনের বাসভবনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সিরাজুল বারনামাকে বলেন, তাদের পক্ষে বাড়তি অর্থ শোধ করা সম্ভব নয়। উপরন্তু এখন তাদের অবৈধ শ্রমিক বিবেচনায় নিম্ন মজুরির চাকরি খুঁজে বেড়াতে হবে। আমরা তাই কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করি। আমরা বাংলাদেশ থেকে বৈধভাবে ৫ থেকে ১৮ বছর আগে এ দেশে এসেছি। অনেকে স্থানীয়দের বিয়ে করেছেন এবং তাদের সন্তানও রয়েছে। গত ২৫শে জুলাই তারা ওই কারখানা ও এজেন্টর বিরুদ্ধে  একটি প্রতারণার মামলা দায়ের করেছে। সিক্স পি কর্মসূচির আওতায় যাতে বিদেশীদের অবৈধ শ্রমিক হিসেবে কাজ করতে না হয় সে জন্য নিবন্ধন, ক্ষমা, বহিষ্কার ইত্যাদির বিধান করে একটি আইন করা হয়েছে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV