নুহাশ পল্লীতে যাবেন গুলতেকিন

বিশেষ প্রতিনিধি: নুহাশ পল্লীতে যাবেন গুলতেকিন। সঙ্গে যাবেন হুমায়ূনের মা আয়েশা ফয়েজ। হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতেই সেখানে যাবেন গুলতেকিন। এমনটাই জানালেন নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল। তিনি বলেন, গুলতেকিন ম্যাডাম আসবেন এমন খবর আমাকে জানানো হয়েছে। তবে কবে আসবেন তা জানানো হয়নি। তার সঙ্গে খালাম্মাও আসবেন।
ওদিকে নুহাশ পল্লীর খবরাখবর নিচ্ছেন মেহের আফরোজ শাওন। পল্লীতে কর্মরত স্টাফদের কি কি করতে হবে সে নির্দেশনাও দিচ্ছেন টেলিফোনে। পল্লীর ব্যাপারে এখনও হুমায়ূনের বড় সন্তানরা কিছু না বলার কারণে তা চলছে শাওনের নির্দেশনায়। তিনি যেভাবে বলছেন সেভাবেই সব হচ্ছে।
সূত্র জানায়, আয়েশা ফয়েজ ছেলের শোকে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য ছেলের কবরটি দেখার জন্য যেতে চাইলেও যেতে পারছেন না। দূর থেকে দোয়া করছেন। নুহাশ পল্লী অনেক দূরে হওয়ায় তিনি চেয়েছিলেন ছেলের কবর যাতে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বনানী কবরস্থান কিংবা অন্য কোন কবরস্থানে হয়। যাতে মন চাইলে ছেলের কবর দেখতে যেতে পারেন। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। ছেলের আত্মা বারডেমের হিমঘরে কষ্ট পাচ্ছে, আর কষ্ট পেতে দেবেন না- এই চিন্তা করেই নিজের ইচ্ছার বিরুদ্ধে ও কষ্ট হলেও শাওনের আবদার মেনে নিতে বলেছিলেন অন্যদের। এখনও এ কষ্ট বয়ে বেড়াচ্ছেন।
নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল বলেন, এখনও প্রতিদিন নুহাশ পল্লীতে হুমায়ূনের ভক্তরা তাদের প্রিয় লেখকের কবর দেখতে আসছেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। গতকালও অনেকেই এসেছেন। তিনি বলেন, স্যারের ভক্তরা আসেন। স্যারের জন্য চোখের জল ফেলেন। কিছু সময় থাকেন। নুহাশ পল্লী ঘুরে ঘুরে দেখে ফিরে যান। ৪০ দিন পর্যন্ত তার কবর সবার জিয়ারতের জন্য উন্মুক্ত থাকবে।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests