নিউইয়র্কে গানে, লেখায়, নাটকে, কবিতায়, স্মৃতিচারণে ননিন্দত লেখক হুমায়ূন আহমেদ : ক্যান্সার হাসপাতাল গড়ার কাজে সহযোগিতার অঙ্গীকার
Picture & Video – Sujit Saha : http://www.facebook.com/media/set/ set=a.129619663846400.27116.100003951011286&type=3
http://www.facebook.com/media/set/?set=a.129619663846400.27116.100003951011286&type=1
-
-
Sunday, July 29, 2012 9:00pm Jewish Center in Jackson Heights, New York,By: Sujit Saha
-
রুমা সাহা: একটি অনন্য সন্ধ্যা, তাঁর স্মরণে। গানে, লেখায়, কবিতায়, স্মৃতিচারণে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কানায় কানায় পরিপূর্ণ জ্যুইশ সেন্টারে মিলনায়তন হয়ে ওঠে এক অনন্য, অসাধারণ বিমূর্ত সন্ধ্যার প্রতিমূর্তি। কাবেরী দাসের রবীন্দ্র্র সংগীত দিয়ে শুরু এবং নাট্যজন জামাল উদ্দীন হোসেনের মূল বক্তব্য দিয়ে শুরু করা অনুষ্ঠানটির স্মৃতিচারণ করেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন, নিউজার্সীর কাউন্সিলম্যান ও মৃক্তিযোদ্ধা ড. নূরন নবী, লেখক বেলাল বেগ, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা, সাংবাদিক মঞ্জুর আহেমদ প্রশূখ। সঞ্চালন করেন বিশিষ্ট লেখক কলামিস্ট হাসান ফেরদৌস। রাত ৯টা থেকে ১২টা কখন যে তিনটি ঘন্টা অতিবাহিত হয়ে গেল তা হুমায়ূন আহমেদ এর ‘লেখা চাঁদনী পসর রাতে’ গানটির মাধ্যমে শেষ হওয়ার পরও মানুষ মন্ত্রমুগ্ধের মত ঠাঁয় বসেছিলেন মিলনায়তনে। হুমায়ূন আহসেমদ স্মরণে ১ মিনিট নীরবতা পালনের পরপরই নাট্যজন জামাল উদ্দীন হোসেনের মূল বক্তৃতা। নাট্যকার হুমায়ূন আহমেদ, লেখক হুমায়ূন আহসেমদ, মানুষ হুমায়ূন আহমেদসহসহ জামাল উদ্দীন হোসেনের হুমায়ূন আহমেদ সব্র্শেষ ধারাবাহিক নাটক ‘কবি’তে অভিনয় এর স্মৃতিচারণ এবং আমেরিকায় আসার আগে তাঁর চরিত্রটির কিভাবে মৃত্যু হয় তাঁর বিবরণ দেন নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দীন হোসেন। গত ২৯ জুন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রায় সকল বক্তাই হুমায়ূন আহমেদ এর শেষ ইচ্ছে বাংলাদেশে ক্যান্সার তহাসাপাতাল স্থাপনে নিজ নিজ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। পাঠ করা হয় সুদূর ডেনভার থেকে পাঠানো ছোটগল্পকার জ্যোতিপ্রকাশ দত্তের হুমায়ূন আহমেদ সম্পর্কে লেখা বক্তব্য। অভিনেত্রী রেখা আহমেদ এর প্যাকেজ সংবাদ নাটকের অংশ বিশেষের অভিনয়, সেমন্তী ওয়াহেদ এর নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ গ্রন্থ থেকে তিন কণ্যা নিয়ে লেখা অংশ পাঠ, হারুণ আহমেদ এর ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের স্মৃতিচারণ, তাজুল ইমামের হুমায়ূন আহমেদ এর ‘আমার গায়ে যত দু:খ’ গান পরিবেশন, স্বপ্না কাওসার এর লালনের ওপর গান পরিবেশন, শিল্পী রথীন্ত্রনাথ রায়ের স্মৃতিচারণ ও হুমায়ূন আহমেদের ুিপ্রয় একটি গান পরিবেশন, হুমায়ূন আহমেদ এর ওপর লেখা নিজ কবিতা পাঠ, বিভিন্ন প্রস্তাাবনা, সব মিলিয়ে হুমায়ূণের ক্যান্সার হাসপাতালের নির্মাণে সহযোগিতার অঙ্গিকার নিয়ে নিউইযৈর্ক অনুষ্ঠিত গত ২৯ জুন এর হুমায়ূন স্মরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।কোন নাম উচ্চারণ ছাড়া হাসান ফেরদৌস-এর পরিচজালনায় অনুষ্ঠত প্রথম পর্বের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। একের পর এক বিভিন্ অনুষ্ঠান চলছে অথচ সঞ্চালক কাউকে ডাকছেন না। অনুণ্ঠান চলছে, অনুষ্ঠানের মত। রাত ১২টা হয়ে গেছে, পরেরে দিন রয়েছে অফিস, কিন্তু মানুষ আসছে ¯্রােতের মত। এভাবেই যুক্তরাষ্ট্রের কবি, লেখক, সাংবাদিক সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় তাঁরদের প্রিয় লেখককে। সভায় নিউইয়র্ক মুক্তধারাকে ধন্যবাদ জানানো হঢয় গত বছর লেখকের জন্মসবার্ষিকীঅর অনুষ্ঠান করার জন্য। এছাড়াও ২০০২ সালে মৃক্তধারা নিউইয়র্ক হুমায়ূন মেলার যে প্রবর্তন করেন তার জন্যও মৃক্তধারাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তারা আগাসিম বছর থেকে নিউইয়র্ক থেকে শুরু হওয়া হৃমায়ূন মেলা বাংলাদেশে পালনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সরকপত্র দেয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া আরো স্মৃতিচারণ করেন, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, আজকাল এর প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো, সম্পাদক আহমেদ মুসা, চ্যানেল আই যুক্তরাষ্ট শাখার প্রতিনিধি খোকন, এনটিভির কর্মকর্তা আবীর আলমগীর ছাড়াও সমাজের বিভিন্ন পেশারা ব্যক্তিবৃন্দ।
সাহিত্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে নিউইয়র্কের সাহিত্য পরিষদ। রবিবার বিকালে জ্যামাইকার হিলসাইডে অনুষ্ঠিত এক স্মরণসভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ তার লেখা, নাটক ও সিনেমায় সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরতেন। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে থাকবেন।
অধ্যাপিকা হুসনে আরা বেগমের সঞ্চালনে স্মরণসভায় বক্তব্য দেন নাসির আলী খান পল, মুহাম্মদ ফজলুর রহমান, এটর্নি অশোক কর্মকার, ওসমান গণি মনসুর, তাওহীদুল ইসলাম, রিজু মোহাম্মেদ প্রমুখ। স্মরণসভায় কবিতা আবৃত্তির মাধ্যমে হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানান মুমু আনসারী। সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না কাউসার ও শামীম আরা।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং