নিউইয়র্ক ষ্টেট আ.লীগের উদ্যোগে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত
আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয়-এর ৪১তম জন্ম বার্ষিকী পালন করেছে নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে গত ২৯ জুলাই জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহীন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য বিগত সাড়ে তিন বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। ফলশ্রুতিতে দেশের তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে তা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় সম্ভব হয়েছে। বক্তারা বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকেও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলছেন।
অনুষ্ঠানে সজিব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া এবং সবশেষে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এ কে এম গোলাম নেওয়াজ, সদস্য সামসুল আবেদীন, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের উপদেষ্টা বদরুল খান, তোফায়েল আহমেদ চৌধুরী, সুফিয়ান খান, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি হারুন ভূইয়া, সৈয়দ আতিকুর রহমান, রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এন এইচ মতিন, প্রবাসী কল্যাণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, জনসংযোগ সম্পাদক আজাদ আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক জাকির আহমেদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সদস্য ফখরুল আহমেদ, শিশু আতিকা বিন্্তে আজাদ প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests