চন্দ্রপ্রেমীদের জন্য আগস্ট মাসটা স্মরণীয় হয়ে থাকবে:এক মাসে দুই পূর্ণিমা!
ডেস্ক : চন্দ্রপ্রেমীদের জন্য আগস্ট মাসটা স্মরণীয় হয়ে থাকবে। এ মাসে দেখা যাবে দুটি পূর্ণিমা। সাধারণত প্রতি মাসে একবার পূর্ণিমা হয়; কিন্তু আগামী মাসটিতে দুটি পূর্ণিমা হবে। প্রথম পূর্ণিমাটি দেখা দেবে মাসের প্রথম দিন আর দ্বিতীয়টি মাসের শেষদিন। অনুযায়ী এক মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয়টিকে ব্লু মুন বা বিরল চাঁদ বলা হয়। তবে এটি আর ১০টি পূর্ণিমা থেকে ব্যতিক্রম হবে না। সাধারণত ১২ মাসে ১২টি পূর্ণিমা হয়ে থাকে। জিনিউজ। চাঁদের এ ১২টি পূর্ণচক্র সত্ত্বেও সৌরবছরে তখনও অন্তত ১১ দিন বাকি থাকে। অর্থাৎ চান্দ্রবছরের চেয়ে সৌরবছরে কয়েকদিন বেশি হয়। এ বাড়তি দিনগুলোর কারণে দুই বা তিন বছর পরপর ব্লু মুন দেখা দেয়। ১৯৯৯ সালে মাত্র তিন মাসের ব্যবধানে এ ঘটনা দু’বার ঘটেছিল। পরে এক মাসে দুই পূর্ণিমা হবে ২০১৫ সালের জুলাই মাসের প্রথম ও শেষ দিন। খবর :জিনিউজ অনলাইন। সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests