ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম ক্রীতদাসের বংশধর!
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রীতদাস জন পাঞ্চ প্রেসিডেন্ট বারাক ওবামার একাদশতম পূর্বপুরুষ। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে বলে দাবি করেছেন গবেষকরা। অ্যানসেসট্রি ডটকম নামে একটি ওয়েবসাইট গবেষণাটি পরিচালনা করে বলে জানিয়েছে ইয়াহু নিউজ। মায়ের দিক থেকে পাঞ্চের সঙ্গে সম্পর্কিত ওবামা। ওবামার মা স্ট্যানলি অ্যান ডানহানের শ্বেতকায় পূর্বসূরিরা ঔপনিবেশিক ভার্জিনিয়ার ভূস্বামী ছিলেন, যারা আফ্রিকা থেকে আগত পাঞ্চের বংশধর। অ্যানসেসট্রি ডটকমের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬৪০ সালে চুক্তিবদ্ধ আফ্রিকান শ্রমিক পাঞ্চ চুক্তি ভঙ্গ করে কাজ ছেড়ে পালিয়েছিলেন। ধরা পরার পর শাস্তি হিসেবে তাকে আজীবন দাস হিসেবে থাকতে হয়। সংরক্ষিত নথিপত্রে দেখা যায়, শ্বেত এক নারীর গর্ভে পাঞ্চের সন্তান ছিল। মুক্ত ওই নারীর সন্তানরাও মুক্ত মানুষ হিসেবেই বেড়ে ওঠে। এই সন্তানদের বংশধরেরাই পরবর্তী সময়ে ভার্জিনিয়ার ভূস্বামী হয়েছিলেন। এই বিষয়গুলো পর্যালোচনা করে ওয়েবসাইটটি বের করে, যুক্তরাষ্ট্রের প্রথম সনদধারী দাস আর প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট পরস্পরের আত্মীয়। অ্যানসেসট্রি ডটকমের বিজ্ঞানী জোসেফ শুমওয়ে বলেন, ‘জন পাঞ্চই সম্ভবত আমেরিকায় বৈধ দাসপ্রথার সূচনাকারী। তারপর কয়েক শতকের দুর্ভোগের পর, গৃহযুদ্ধ ও কয়েক দশকের অধিকার আন্দোলনের পথ ধরে তার ত্রয়োদশতম উত্তরসূরি বর্তমানে মুক্ত বিশ্বের নেতা। এটিই আমেরিকান স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন।’ প্রেসিডেন্ট ওবামার পারিবারিক শাখা-প্রশাখা নিয়ে বিজ্ঞানীদের উত্সাহ ব্যাপক। তারা ওবামার আইরিশ আত্মীয়দের খোঁজ-খবরও নিয়েছে। তাতে জানা গেছে, হলিউডের জনপ্রিয় তারকা ব্রাড পিট ও জর্জ ডব্ল্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের ছয় সাবেক প্রেসিডেন্ট ওবামার দূরসম্পর্কের ভাই।বিবিসি/আমার দেশ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests