বিশ্বের সবচেয়ে ছোটো বাড়ি!

অনলাইন ডেস্ক : জার্মানির স্থাপত্য নকশাবিদ বো লি-মেন্টজাল সম্প্রতি বিশ্বের সবচেয়ে ছোটো বাড়ি তৈরির দাবি করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন। এক বর্গমিটার আয়তনের এ বাড়িটিতে চেয়ার-টেবিলে বসার ব্যবস্থার পাশাপাশি হেলান দিয়ে শোবার ব্যবস্থাও আছে। তবে বাড়ির প্রয়োজনীয় রান্নার জায়গা বা বাথরুমের কোনো ব্যবস্থা এ বাড়িতে নেই। বাড়িটির একটিই ঘর; যাতে দরজা, জানালা, চেয়ার-টেবিল ও বইয়ের তাক রয়েছে। এ বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম ও বই পড়তে মন চাইলে বাড়িটিকে নির্দিষ্ট এলাকায় স্থানান্তর করে সেখানে সময় কাটানোর বন্দোবস্ত করা যায়। এরকম বাড়ির প্রতিবেশী কাউকে পেলে তাঁর সঙ্গে জানালা দিয়ে কথোপকথনও চালানো যায়। আর বসে ঢুলতে ঢুলতে ঘুম পেলে হেলান দিয়ে ঘুমানোও যায়। ৩০০ ডলার খরচ করেই এ ধরনের বাড়ি তৈরি করা সম্ভব। বিশ্বের সবচেয়ে ছোটো বাড়ির নকশাবিদ বো লি-মেন্টজাল একজন শরণার্থী হিসেবে জার্মানিতে বেড়ে উঠেছেন। মেন্টজাল এ কারণেই ছোটো বাড়ির মর্ম বোঝেন। ছোটো পরিসরে বাড়ি তৈরির ক্ষেত্রে তাঁর পরিকল্পনা কাজে লাগানোর জন্য সবাই এখন ভাবতে শুরু করবেন বলেই মনে করছেন তিনি। মেন্টজাল আশা করছেন, তাঁর এ নকশা সবার কাছে গ্রহণযোগ্য হবে। হাতের নাগালে পাওয়া যেকোনো উপকরণ ব্যবহার করেই এ বাড়ি তৈরি করা সম্ভব। ছোটো আকারের এ বাড়ি তৈরির নকশার জন্য আইফোন বা মোবাইলের অ্যাপ্লিকেশন তৈরির কথাও ভাবছেন তিনি। ব্যবহারকারীরা এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছোটো ছোটো বাড়ির নকশা ও পরিকল্পনা করতে পারবেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests