বিশ্বে ৭শ’ কোটি মানুষের মধ্যে পৌনে তিনশ’ কোটি যুবক যারা বিশ্ব মানব সম্পদের মূল শক্তি-জাতিসংঘ যুব সম্মেলনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেন
মামুন-অর-রশিদ : তিন দিনব্যাপী জাতিসংঘ যুব সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে সাতশ’ কোটি মানুষের মধ্যে যুবকের সংখ্যা পৌনে তিনশ’ কোটি। প্রায় অর্ধেক এই জনগোষ্ঠী বৈশ্বিক মানব সম্পদের মূল শক্তি। এদের উদ্যোগ, কর্মক্ষমতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে পৃথিবীর চেহারা পাল্টে দেয়া যায়। তিনি বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক যুব কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ অধিবেশন কক্ষে স্থানীয় সময় বুধবার সকালে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সহ¯্রাধিক প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী পর্বে আরো বক্তৃতা করেন রোমানিয়ার স্থায়ী প্রতিনিধি সিমুনা নেকলাসকো, কেনিয়ার স্থায়ী প্রতিনিধি জোসেফিন ওজাম্বো। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন (ডিপিআই) বিভাগের কর্মকর্তা রামু ডামাধার। সম্মেলনে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি যুব প্রতিনিধি দল অংশ নিচ্ছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন যুব সমাজের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্যে বলেন, আগামী দিনগুলো হচ্ছে ক্ষুধা-দারিদ্রকে জয় করে, বিবাদ-হানাহানি, যুদ্ধ-বিগ্রহ ভুলে গিয়ে শুধু এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সংকল্পবদ্ধ হওয়ার। ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর তথ্য পূর্ণ বক্তব্যে বৈশ্বিক জনগোষ্ঠীর বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বলেন, পৃথিবীতে ৭শ’ কোটি মানুষের মধ্যে ২শ’ ৭৬ কোটি যুবক (যাদের বয়স ১৫ থেকে ৪০ বছর)। বৈশ্বিক মোট জনসংখ্যার যা শতকরা ৩৯ দশমিক ৫ ভাগ। একশ’ ৮৫ কোটির বয়স ১৫ বছরের নিচে। বিশ্বের মোট জনংখ্যার শতকরা ৬৬ ভাগের বয়স ৪০ বছরের নিচে। এই বিপুল জনগোষ্ঠীর আত্মউন্নয়ন ও ক্ষমতায়ন এখন সময়ের দাবি। প্রসঙ্গক্রমে তিনি বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ইমপাওয়ারিং পিপল’ তত্ত্ব তুলে ধরে বলেন, কর্মক্ষম যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজারে প্রবেশকারীদের কর্ম দক্ষতা তৈরী, শিক্ষার প্রসার, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ, সরকারী-বেসরকারী পর্যায়ে যুবকদের কাজে সম্পৃক্ত করে ক্ষুধা-দারিদ্র; বৈষম্য, সন্ত্রাস ও শারীরিক-মানসিক প্রতিবন্ধী অবস্থার বিরুদ্ধে সামগ্রিকভাবে একটি সংগ্রাম গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে-‘সবার উপর মানুষ সত্য’। তরুণ প্রজম্মকে প্রমাণ করতে তাদের আগ্রহ, আন্তরিকতা, অভিলাস আর সম্মিলিত প্রচেষ্টা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যা ভবিষ্যতে শান্তিপূর্ণ, স্থিতিশীল আবাসযোগ্য উন্নত পৃথিবীর নিশ্চয়তা প্রদান করতে পারবে। জাতিসংঘ সহ¯্রাব্দ লক্ষ্যমাত্রা সমূহ তুলে ধরে দেশে-দেশে ব্যাপকভাবে যুবকদের এই কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ১লা আগস্ট শুরু হওয়া তিন দিনের এই সম্মেলন চলবে আগামী তিন আগস্ট পর্যন্ত। বাংলাদেশ এবারের ১১তম জাতিসংঘ যুব সম্মেলনের হোস্ট কান্ট্রি। তিন দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন পর্যায়ে কর্মঅধিবেশনে যুবকরা তাদের ভবিষ্যত করণীয় সম্পর্কে নিজস্ব আঙ্গিকে মতামত তুলে ধরবেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature